গোপালগঞ্জে বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই শিক্ষার্থীকে র্যাহগিং করায় ছয় শিক্ষার্থীকে আজীবনের জন্য বহিষ্কার করেছে কর্তৃপক্ষ।
সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ১৬ সদস্যের প্রক্টোরিয়াল বোর্ড এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেন।
সভায় র্যা্গিং করার জন্য অভিযুক্ত ছয় শিক্ষার্থীকে আজীবনের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। তাদের বিরুদ্ধে আইসিটি আইনেও মামলা করার সিদ্ধান্ত হয়েছে।
অভিযুক্ত শিক্ষার্থীরা হলো: টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র শিপন আহম্মেদ, শাহীন মিয়া, হৃদয় কুমার ধর, তূর্য হাওলাদার, নাদিম ইসলাম ও আশিকুজ্জামান খান লিমন।
অভিযুক্তরা শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগের প্রথম বর্ষের ছাত্র মোহাম্মদ রাজেশ হোসেইন শিথিল ও মাহামুদুল হাসান নামে দুই শিক্ষার্থীকে ক্যাম্পাসের বাইরে গোবরা গ্রামের একটি মেসে নিয়ে গিয়ে র্যা গিং করে। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে বিশ্বিবিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।