ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসু ও হল সংসদ নির্বাচনের আগে ক্যাম্পাস ও হলগুলোকে দখলদারিত্বমুক্ত করতে প্রশাসনের কাছে দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।
সোমবার বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান এ সংগঠনের নেতারা।
তবে তাদের এ দাবি প্রসঙ্গে ছাত্রলীগের বক্তব্য- রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য বাম ছাত্রসংগঠনগুলো বানোয়াট গল্প বানিয়ে যাচ্ছে।
নির্বাচনের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে জানিয়ে সক্রিয় ছাত্র সংগঠনগুলো বলছে এখন শুধু তফসিল ঘোষণার অপেক্ষা।
ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ে সক্রিয় ছাত্র সংগঠনগুলোর কর্মকাণ্ডে এখন মুখর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয়ে সহঅবস্থান ও অন্যান্য বিষয় নিয়ে সোমবার মধুর ক্যান্টিনে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে দেয়া বক্তব্য একেবারেই সঠিক নয় বলে দাবি করা হয় সংবাদ সম্মেলনে।
তবে ছাত্রলীগের দাবি, রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য এ ধরনের বিভ্রান্তকর তথ্য দেয়া হচ্ছে।
নির্বাচনে প্রার্থী নির্ধারণ ও গণতান্ত্রিক ঐক্য গড়ার কাজ প্রায় শেষ পর্যায়ে রয়ে বলে জানিয়েছে ছাত্রসংগঠনগুলো। এখন দ্রুত সময়ে তফসিল ঘোষণার দাবি তাদের।