শিক্ষা

দীর্ঘ ৯ বছর পর ঢাবিতে মিছিল করল ছাত্রদল

দীর্ঘ ৯ বছর পর ঢাবিতে মিছিল করল ছাত্রদল
দীর্ঘ ৯ বছর পর ঢাবিতে মিছিল করল ছাত্রদল

ডাকসু নির্বাচন উপলক্ষে দীর্ঘ ৯ বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল করে উপাচার্যকে দেয়া স্মারকলিপিতে বিভিন্ন দাবি জানিয়েছে ছাত্রদল।

আর ছাত্রলীগ জানিয়েছে, ক্যাম্পাসে সব ছাত্র সংগঠনের সহঅবস্থান নিশ্চিতে সহযোগিতা করবে তারা।

আর নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এদিকে, এক সপ্তাহের মধ্যে ডাকসু ও হল সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন প্রধান রিটার্নিং কর্মকর্তা।

ডাকসু নির্বাচন নিয়ে সাত দফা দাবি সম্বলিত স্মারকলিপি উপাচার্যের কাছে জমা দেন।

সকাল ১০টা ৫০ মিনিটে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজীব আহসান, সাধারণ সম্পাদক আকরামুল হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আল মেহেদী তালুকদার, সাধারণ সম্পাদক বাশার সিদ্দিকী কয়েকশো নেতাকর্মী নিয়ে উপাচার্যের কার্যালয়ে আসেন। শীর্ষ চার নেতা উপাচার্যের কার্যালয়ে ঢুকলেও বাকিরা বাইরে ছিলেন।

ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসে বিভিন্ন ছাত্র সংগঠনের কর্মকাণ্ড এখন মুখরিত বিশ্ববিদ্যালয় চত্বর। দীর্ঘ প্রায় ৯ বছর পর বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল করে ছাত্রদল।

ছাত্রদল নেতারা জানান, স্মারকলিপিতে ডাকসু নির্বাচনের ভোটকেন্দ্র হলের বাইরে দেয়াসহ ক্যাম্পাসে ছাত্র সংগঠনগুলোর সহাবস্থান নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

তারা বলেন, উপাচার্য তাদের দাবিগুলোকে গুরুত্ব সহকারে বিবেচনা করবেন বলে জানিয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সিদ্ধান্তের ওপরই পরবর্তী কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানান ছাত্রদল নেতারা।

এদিকে, ক্যাম্পাসে ছাত্রদলের উপস্থিতিকে স্বাগত জানিয়ে ছাত্রলীগ নেতারা বলেন, যেকোনো সংগঠন শান্তিপূর্ণভাবে রাজনৈতিক কর্মসূচি পালন করলে তাতে বাধা দেবেন না তারা।

বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচন সুষ্ঠু করার স্বার্থে যে সিদ্ধান্ত নেবেন তা মেনে নেয়া হবে বলেও জানান তারা।

দীর্ঘ ২৮ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচন যাতে কোনোভাবে ব্যাহত না হয় সেজন্য সতর্কতার সঙ্গে কাজ করা হচ্ছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এদিকে, ভোটার তালিকা প্রস্তুত করাসহ বেশ কিছু বিষয় নিয়ে কাজ করা হচ্ছে বলেই নির্বাচনের তফসিল ঘোষণায় দেরি হচ্ছে বলে জানিয়েছেন প্রধান রিটার্নিং কর্মকর্তা।

তিনি বলেন, দ্রুততম সময়ের মধ্যেই তফসিল ঘোষণা করা হবে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ