শিক্ষা

যশোর বোর্ডের আইসিটি পরীক্ষা স্থগিত

যশোর বোর্ডের আইসিটি পরীক্ষা স্থগিত
যশোর বোর্ডের আইসিটি পরীক্ষা স্থগিত

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের আওতায় চলমান এসএসসি পরীক্ষার আইসিটি বিষয়ের প্রশ্নে মুদ্রণ ত্রুটির কারণে এ বিষয়ের পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ।

রুটিন অনুযায়ী মঙ্গলবার সকাল ১০টা থেকে পরীক্ষাটি শুরু হওয়ার হওয়ার কথা থাকলেও মুদ্রণ ত্রুটির কারণে তা স্থগিত করা হয়েছে—উল্লেখ করে বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল আলিম বলেন, এ বিষয়ের পুনঃপরীক্ষার তারিখ পরে জানানো হবে।

তিনি বলেন, আইসিটি বিষয়ের প্রশ্নের আরেক পৃষ্ঠায় ক্যারিয়ার শিক্ষা বিষয়ের প্রশ্ন ছিল। সেজন্য শিক্ষার্থীদের বিভ্রান্তিতে পড়তে হয়। তাই এ পরীক্ষা স্থগিত করা হয়েছে।

বিজি প্রেসে প্রশ্ন মুদ্রণের সময় এই ভুলটি হয়েছে বলেও জানান বোর্ডের চেয়ারম্যান আবদুল আলিম।

যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র বলেন, বিজি প্রেসের মুদ্রণ ত্রুটির কারণে আজকের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ পরীক্ষার তারিখ পরে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেয়া হবে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ