শিক্ষা

ডাকসু নির্বাচন: প্রশ্নবিদ্ধ না হয় সেজন্য সর্বাত্মক চেষ্টা থাকবে

ডাকসু নির্বাচন: প্রশ্নবিদ্ধ না হয় সেজন্য সর্বাত্মক চেষ্টা থাকবে
ডাকসু নির্বাচন: প্রশ্নবিদ্ধ না হয় সেজন্য সর্বাত্মক চেষ্টা থাকবে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসু ও হল সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হলেও সুষ্ঠু নির্বাচন হওয়ার বিষয়ে নিজেদের সংশয়ের কথা জানিয়েছে ছাত্রদল ও বাম ছাত্র সংগঠনগুলো।

তবে ছাত্রলীগ নেতারা জানিয়েছেন, রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে না থাকলে এ নির্বাচন সুষ্ঠু হতে কোনো বাধা নেই।

নিরপেক্ষ নির্বাচন আয়োজনে নিজেদের অবস্থানের কথা তুলে ধরে সক্রিয় সংগঠনগুলোর নির্বাচনে গঠনমূলক অংশগ্রহণের প্রত্যাশার কথা জানিয়েছেন ডাকসু নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. এস এম মাহফুজুর রহমান।

ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সক্রিয় ছাত্র সংগঠনগুলো নিজেদের প্রার্থী বাছাই আর প্যানেল গঠন নিয়ে ব্যস্ত সময় পার করছে। পাশাপাশি গঠনতন্ত্র ও আচরণবিধির কিছু বিষয় সংশোধনের জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছে বাম ছাত্র সংগঠনগুলো।

যেহেতু তফসিল ঘোষণা হয়ে গেছে তাই দ্রততম সময়ের মধ্যেই নির্বাচনী প্রস্তুতি সম্পন্ন করা হবে বলে ছাত্র সংগঠনগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে।

তবে ক্যাম্পাসে সহঅবস্থান নিশ্চিত না করাসহ বেশ কিছু বিষয়ে প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ বলে মনে করেন ছাত্রদল ও বাম ছাত্র সংগঠনগুলো।

আর রাজনৈতিকভাবে ফায়দা অর্জন নয় বরং সাধারণ শিক্ষার্থীদের উন্নয়নের জন্যই নির্বাচন অংশ নেয়া বলে জানান ছাত্রলীগ নেতারা।

এদিকে, প্রধান রিটার্নিং কর্মকর্তা বলেন- ছাত্রসংগঠনগুলো যদি নিজেদের মধ্যে সমস্যাগুলো মিটিয়ে ফেলতে পারে তবে কোনো অভিযোগই থাকবে না।

নির্বাচন যাতে প্রশ্নবিদ্ধ না হয় সেজন্য সর্বাত্মক চেষ্টা করা হবে বলে জানান তিনি।

এদিকে, গত বৃহস্পতিবার ডাকসু নির্বাচন নিয়ে সাত দফা দাবি সম্বলিত স্মারকলিপি নিয়ে সকাল ১০টা ৫০ মিনিটে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজীব আহসান, সাধারণ সম্পাদক আকরামুল হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আল মেহেদী তালুকদার, সাধারণ সম্পাদক বাশার সিদ্দিকী কয়েকশো নেতাকর্মী নিয়ে উপাচার্যের কার্যালয়ে স্মারকীলিপি জমা দেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ