শিক্ষা

সঠিক নেতৃত্ব নির্বাচন করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান

ডাকসু ও হল সংসদ নির্বাচন
ডাকসু ও হল সংসদ নির্বাচন

হলে সিট সংকটসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ ছাত্র-ছাত্রীদের সমস্যা নিরসনে ডাকসু ও হল সংসদ নির্বাচনে বিজয়ীরা কাজ করবেন বলে প্রত্যাশা সাধারণ শিক্ষার্থীদের। আর সঠিক নেতৃত্ব নির্বাচন করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানিয়েছেন প্রার্থীরা।

এদিকে, প্রার্থীদের বিষয়ে কোনো মতামত না থাকলেও যোগ্যপ্রার্থীকেই ভোট দেয়ার প্রত্যয় শিক্ষার্থীদের।

নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই যোগ্য প্রার্থীদের প্রার্থীতা বাতিল করা হয়েছে বলে অভিযোগ ছাত্রদলসহ বাম সংগঠনগুলোর।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ-ডাকসু ও হল সংসদ নির্বাচনে সক্রিয় ছাত্র সংগঠনগুলোর অনানুষ্ঠানিক প্রচার প্রচারণায় মুখর ক্যাম্পাস। মিছিল-মিটিংয়ের মধ্যে দিয়ে নিজেদের ইশতেহার তৈরীতে ব্যস্ত সময় পার করছে তারা।

নেতা নির্বাচনের ক্ষেত্রে যোগ্যপ্রার্থীদের বেছে নেওয়ার জন্য সাধারণ শিক্ষার্থীদের প্রতি আহবান জানিয়েছেন প্রার্থীরা। তারা বলছেন সঠিক নেতৃত্বই ছাত্র-ছাত্রীদের সমস্যা দূর করতে সহায়ক হবে।

পিছিয়ে নেই হল সংসদ নির্বাচনে দাঁড়ানো প্রার্থীরাও। নির্বাচিত হলে শিক্ষার্থীদের কল্যাণে নিজেদের পরিকল্পনার কথা তুলে ধরেন তারা।

প্রতিবন্ধী প্রার্থীরাও নিজেদের সক্ষমতার কথা তুলে ধরেন সগৌরবে।

তবে নির্বাচন সুষ্ঠু যাতে না হয় সেজন্য যোগ্য প্রার্থীদের বেছে প্রার্থীতা বাতিল করা হচ্ছে বলে অভিযোগ করেন ছাত্রদলসহ বাম সংগঠনগুলোর নেতারা।

২৮ বছর পর অনুষ্ঠিত এই নির্বাচন যাতে কোনোভাবেই বাধাগ্রস্ত না হয় সেজন্য প্রশাসন ও ছাত্র সংগঠনগুলোকে ইতিবাচক ভূমিকা রাখার আহবান জানিয়েছেন ডাকসুর সাবেক ভিপিরা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ