শিক্ষা

ঢাবি প্রতিবছর ডাকসু নির্বাচন চায়: উপাচার্য

অধ্যাপক আখতারুজ্জামান
অধ্যাপক আখতারুজ্জামান

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসু ও হল সংসদ নির্বাচন যাতে প্রতি বছর হয় সেজন্য শিক্ষার্থী, ছাত্রসংগঠনসহ সকলের সহযোগিতা চেয়েছেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান।

নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসে যে সহঅবস্থান তৈরি হয়েছে তা শেষ পর্যন্ত বজায় রাখতে আহ্বান জানান তিনি।

সোমবার বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এসব কথা বলেন উপাচার্য।

এদিকে, বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো নির্বাচনী পরিবেশ তৈরি করতে পারে নাই বলে অভিযোগ করেছেন ছাত্রদলসহ বামসংগঠনের নেতারা। আর নির্বাচনে বিজয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন ছাত্রলীগ নেতারা।

ডাকসু ও হল সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরুর মধ্যে সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্র প্রার্থী ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্যে রাখেন বিশ্ববিদ্যালয় উপাচার্য।

অনুষ্ঠানে বাম গণতান্ত্রিক জোটের প্রার্থীসহ স্বতন্ত্র প্রার্থীরা উপস্থিত হলেও ছাত্রলীগ ও ছাত্রদল প্যানেলের কেউ উপস্থিত ছিলেন না।

নিজের বক্তব্যে উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান বলেন, এ নির্বাচন যাতে সুষ্ঠু হয় সেজন্য প্রশাসন দৃঢ় প্রতিজ্ঞ। ক্যাম্পাসে আইন-শৃঙ্খলা যাতে কোনোভাবেই বিঘ্ন না ঘটে সেজন্য সব ব্যবস্থা সম্পন্ন করা হয়েছে।

নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসে এখন সৌহার্দপূর্ণ অবস্থা বিরাজ করছে উল্লেখ করে এটি বজায় রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি।

আনুষ্ঠানিকভাবে এই অনুষ্ঠানে আসার আমন্ত্রণ না পাওয়ার কারণে আসা সম্ভব হয়নি বলে জানান ছাত্রদল ও ছাত্রলীগ নেতারা।

আর বাম সংগঠনের নেতারা অভিযোগ করেছেন সেখানে তারা নিজেদের বক্তব্যে উপস্থাপনের চেষ্টা করলে তা করতে দেয়া হয়নি।

সকাল থেকেই প্রচার প্রচারণায় ব্যস্ত সময় কাটান নির্বাচনের অংশ নেয়া বিভিন্ন প্যানেলের প্রার্থীরা।

যোগ্য নেতৃত্ব বাছাইয়ের জন্য ভোট দিতে প্রার্থীদের প্রতি আহ্বান জানান তারা।

ডাকসুর ২৫টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন মোট ২২৯ জন। আর এ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৪৩ হাজার ১৭৩ জন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ