শিক্ষা

বঙ্গবন্ধু ভাষণ মানুষের অধিকার আদায়ে প্রেরণা জোগাবে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

নিজেদের অধিকার আদায়ে মুক্তির যুদ্ধে ডাক দিতে যে ভাষণ বঙ্গবন্ধু দিয়েছিলেন তা তরুণ প্রজন্মের মাঝে সঠিকভাবে তুলে ধরতে উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

একই সঙ্গে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানবে তরুণরা— এমন উদ্যোগের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বৃহস্পতিবার ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত আলোচনায় এ কথা বলেন তিনি।

এই ভাষণ শুধু বাংলাদেশ বা এই অঞ্চলেরই নয় গোটা বিশ্বের নিপীড়িত মানুষের অধিকার আদায়ে যুগ যুগ ধরে প্রেরণা জোগাবে বলে মনে করেন শিক্ষামন্ত্রী।

বঙ্গবন্ধুর ভাষণে উঠে এসেছিল মেহনতী মানুষের অধিকার প্রতিষ্ঠার কথা, নিপীড়ন নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হওয়ার কথা এমনই বলছিলেন আলোচকরা।

একাত্তরের প্রেক্ষাপটে যে ভাষণ জাতির জনক রেখেছিলেন তা এখনও প্রাসঙ্গিক বলে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন,আগামী ২০২০ সাল বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী এ উপলক্ষে বছর জুড়ে নানা কর্মসূচি পালন করবে সরকার।

তিনি আশা করেন, স্বাধীনতা পরবর্তী সময়ে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির যে অপচেষ্টা চালানো হয়েছিল তা কাটিয়ে ওঠা সম্ভব হবে।

শুধু সেমিনার কিংবা আলোচনায়ই নয়, বঙ্গবন্ধুর আর্দশ তার কর্মকাণ্ড শিশুরা যাতে সব সময় জেনে শিখে বড় হতে পারে সে উদ্যোগের কথা জানান শিক্ষা উপমন্ত্রী।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ