ডাকসু নির্বাচন উপলক্ষে কাল- রোববার সন্ধ্যা ৬টা থেকে আগামী সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়র পরিচয়পত্র ছাড়া কোনো ব্যক্তি বা যানবাহন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নিষেধাজ্ঞা আরোপ করেছে ডিমপি।
প্রবেশমুখে বসানো হবে চেকপোস্ট— নিয়ন্ত্রণে থাকবে সাধারণ যান চলাচল বলে জানান ঢাকা মহানগর পুলিশের (ডিমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।
শনিবার এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।
রাজধানীর শাহবাগ থানায় ডাকসু নির্বাচন উপলক্ষে ডিএমপি গৃহীত নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে জানাতে এ ব্রিফিংয়ের আয়োজন করা হয়।
ডিএমপি কমিশনার বলেন, ডাকসু নির্বাচন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র নিয়ে এলাকায় ঢুকতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক ছাত্র ও কর্মচারীদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনুমোদিত কার্ড ব্যবহার করে চলাচল করতে হবে।
ডিএমপি কমিশনার বলেন, বিশ্ববিদ্যালয়ের সাতটি পয়েন্টে চেকপোস্ট থাকবে— ঢাকা মেডিকেল কলেজে রোগীদের বকশীবাজার ও চানখাঁরপুল এলাকা দিয়ে চলাচল করতে হবে।
নিরাপত্তার দায়িত্বে র্যা ব ও পুলিশ কাজ করবে— জানিয়ে তিনি বলেন, হলের ভোটকেন্দ্রগুলো ক্যামেরার আওতায় থাকবে।