প্রীতিকর ঘটনার বিব্রত প্রকাশ করে প্রধান রিটার্নিং অফিসার অধ্যাপক এস এম মাহফুজুর রহমান বলেন এর দায় হল কর্তৃপক্ষের।
সকল অভিযোগ নির্বাচন পরিচালনা কমিটির কাছে পাঠানো হবে বলে জানান তিনি।
সোমবার দীর্ঘ ২৮ বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
এর আগে দুপুরে শিক্ষার্থী ও প্রার্থীরা রোকেয়া হলের সামনে থেকে তাকে তাড়া করে কলাভবনের সামনে অপরাজেয় বাংলা পর্যন্ত নিয়ে আসেন।
ডাকসু নির্বাচনের ভোট স্থগিতের পর সেখানে যান এস এম মাহফুজুর রহমান।
ওই সময় রোকেয়া হলের সামনেই আগে থেকে নির্বাচন বর্জনের ঘোষণা দেয়া কয়েকজন প্রার্থী ও সমর্থক অবস্থান নিয়ে স্লোগান দেন। তাদের সঙ্গে রোকেয়া হলের বেশ কিছু ছাত্রীও যোগ দেন। ওই সময়ই এস এম মাহফুজুর রহমান রোকেয়া হলের সামনে দিয়ে যাচ্ছিলেন। নির্বাচন বর্জনকারী প্রার্থী ও সমর্থকেরা উপাচার্যের বাসভবনের সামনে যাচ্ছিলেন। তাকে হেনস্থা করার সময় সেখান থেকে অন্য সহকর্মীরা রেজিস্টার ভবনে নিয়ে যান তাকে।