শিক্ষা

ওএমআর স্ক্যানারে ডাকসু নির্বাচনের ভোট গণনা চলছে

ওএমআর স্ক্যানারে ডাকসু নির্বাচনের ভোট গণনা চলছে
ওএমআর স্ক্যানারে ডাকসু নির্বাচনের ভোট গণনা চলছে

অপটিক্যাল মার্ক রিকগনিশন (ওএমআর) স্ক্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোট গণনা চলছে।

সোমবার জহুরুল হক হলের রিটার্নিং কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, ভোট গ্রহণ শেষে এ মেশিনে গণনা করা হচ্ছে।

তিনি বলেন, ‘অপটিক্যাল মেশিনে ভোট গণনা চলছে। দ্রুত এই মেশিন ভোট গণনা করতে সক্ষম।’

সোমবার সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোট শুরু হয়। একযোগে ১৮টি হলে ভোটগ্রহণ শুরু হয়। বাংলাদেশ কুয়েত মৈত্রী হল ও রোকেয়া হলে অনিয়মের কারণে ভোটগ্রহণ স্থগিতের আবার শুরু হয়। বাকি ১৬টি কেন্দ্রে ভোট গণনা চলছে।

প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. এসএম মাহফুজুর রহমান বলেন, নির্বাচনে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা।

উল্লেখ্য, দীর্ঘ ২৮ বছর পর সোমবার অনুষ্ঠিত হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ( ডাকসু) ও হল সংসদ নির্বাচন।

নির্বাচনে চূড়ান্ত প্রার্থী তালিকা অনুসারে ডাকসুর ২৫টি পদের বিপরীতে লড়েন ২২৯ জন প্রার্থী। ডাকসুর চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী, মোট ভোটার সংখ্যা ৪২ হাজার ৯২৩ জন। তবে অনিয়মের অভিযোগ এনে ছাত্রলীগ ছাড়া সব প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা ভোট বর্জন করে পুনরায় তফসিল ঘোষণা করে নির্বাচনের দাবি জানিয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ