শিক্ষা

ডাকসু নির্বাচন : নুরুল ভিপি, রাব্বানী জিএস

নুরুল হক নুর - গোলাম রাব্বানি
নুরুল হক নুর - গোলাম রাব্বানি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সহ সভাপতি (ভিপি) পদে নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক (জিএস) পদে গোলাম রাব্বানি নির্বাচিত হয়েছেন। সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ডাকসুর সভাপতি মোহাম্মদ আখতারুজ্জামান এ ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফল অনুযায়ী, সহ সাধারণ সম্পাদক (এজিএস) পদে জয়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন। ডাকসুর ২৫ পদের মধ্যে ২৩টিতেই ছাত্রলীগের প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। সমাজসেবা সম্পাদক পদে নির্বাচিত হন সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের প্রার্থী আখতার হোসেন।

আর ১৮টি হল সংসদের মধ্যে ১২টিতে ভিপি পদে বিজয়ী হয়েছে ছাত্রলীগ। বাকি ৬টি হলে ভিপি পদে জয়ী স্বতন্ত্র প্রার্থী।

ভোট বর্জন করেও সহ সভাপতি (ভিপি) পদে বিজয়ী হয়েছেন কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দেয়া সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের প্রার্থী নুরুল হক।

নুরুল হকের নাম ঘোষণা করতেই বিক্ষোভ শুরু করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় কিছুক্ষণ অবরুদ্ধ থেকে বাকি পদে জয়ীদের নাম ঘোষণা করেন উপাচার্য। সাধারণ সম্পাদক (জিএস) পদে নির্বাচিত হয়েছেন ছাত্রলীগের গোলাম রাব্বানী। সহ সাধারণ সম্পাদক (এজিএস) হয়েছেন সাদ্দাম হোসেন।

এদিকে, দীর্ঘ ২৮ বছর ১০ মাস পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ও হল সংসদ নির্বাচনকে ঘিরে উৎসাহ ছিল সবার মধ্যে। তবে ভোটগ্রহণে বেশ কিছু অনিয়মের কারণে তা অনেকটাই ম্লান হয়ে যায়।

এক পর্যায়ে ছাত্রলীগ ছাড়া প্রায় সব প্যানেল নির্বাচন বর্জনের ঘোষণা দেয়। এতকিছুর পরও ফল ঘোষণা নিয়ে গভীর রাত পর্যন্ত অপেক্ষায় থাকে শিক্ষার্থীরা।

সোমবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে উপাচার্য মোহাম্মদ আখতারুজ্জামান ডাকসু নির্বাচনের ফল ঘোষণা করেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ