শিক্ষা

পুনঃভোটের দাবি নাকচ উপাচার্যের

উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান
উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে অংশ নেয়া প্যানেলগুলো অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে পুনঃভোটের দাবি নাকচ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান।

মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

উপাচার্য বলেন, নির্বাচন হয়ে গেছে— ফলও ঘোষণা হয়েছে, গণতান্ত্রিক রীতিনীতি ও ডাকসুর গঠনতন্ত্র এসব নিয়ে চলতে হবে।

আর উপ উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ সামাদ পুনঃভোটের দাবি সরাসরি নাকচ করেছেন।

এ সময় তিনি বলেন, নির্বাচন নতুন করে হওয়ার কোনো সুযোগ আর নেই।

গতকাল দীর্ঘ প্রতীক্ষিতঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসু ও হল সংসদগুলোর নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়।

সোমবার শেষ হয় অনিয়মের নানা অভিযোগ এবং অধিকাংশ প্যানেলের প্রার্থীদের বর্জনের মধ্যে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোট গ্রহণ।

ছাত্রদল, বাম জোট, কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম সাধারণ ছাত্র অধিকার পরিষদ এবং স্বতন্ত্র প্রার্থীদের দুটি প্যানেল ভোট বর্জনের ঘোষণা দিয়ে পুননির্বাচনের দাবি জানায়।

রাতে ফল ঘোষণার পর দেখা যায়, ডাকসুতে ভিপি ছাড়া সবগুলো পদেই জয়ী হয়েছেন সরকার সমর্থক সংগঠন ছাত্রলীগের প্রার্থীরা। আর ভিপি পদে নির্বাচিত হয়েছেন কোটা সংস্কার আন্দোলনকারীদের আহ্বায়ক বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের প্রার্থী নূরুল হক নূর।

ভিপি পদে পরাজয় মানতে না পেরে মঙ্গলবার সকাল থেকে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

কোটা সংস্কার আন্দোলনকারীদের নেতা নূরুল হক নূরকে ভিপি পদে জয়ী করতে ‘অনেক বড় জালিয়াতি’ হয়েছে অভিযোগ করে ওই পদে পুনর্নির্বাচনের দাবি জানান তারা।

এদিকে, বাম জোট, সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ ও স্বতন্ত্র প্রার্থীদের জোটও ক্যাম্পাসে আলাদাভাবে মিছিল সমাবেশ করেছে। তাদের ডাকে মঙ্গলবার সকাল থেকে ক্লাস বর্জন কর্মসূচি চলে বিশ্ববিদ্যালয়ে।

ভোট চলাকালে বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে বস্তাভর্তি ব্যালট এবং রোকেয়া হলে ট্রাংক ভর্তি ব্যালট পাওয়ার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে উপ উপাচার্য অধ্যাপক সামাদ মঙ্গলবার নিজের কার্যালয়ে সাংবাদিকদের বলেন, “দুটি হলের একটিতে অনিয়মের প্রমাণ পেয়ে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি। তবে অপর একটি হলে (রোকেয়া হলে) যা হয়েছে, সেটি ছিল হাঙ্গামা। সেখানে কোনো অনিয়ম হয়নি।”

ডাকসু নির্বাচনের অনিয়ম ও বিশৃঙ্খলার অভিযোগ তদন্তে মুহাম্মদ সামাদের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি ‘তথ্যানুসন্ধান দল’ গঠন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।

তিনি বলেন, এই তদন্ত দল ‘অল্প কিছু দিনের মধ্যে’ তাদের তদন্ত প্রতিবেদন জমা দেবে।

কোটা আন্দোলনকারীদের নেতা নুরুল হোসেন নূরুকে ‘পরিকল্পিতভাবে’ ভিপি পদে জিতিয়ে দেয়ার অভিযোগ উঠেছে— বিষয়ে অধ্যাপক সামাদ বলেন, অপটিক্যাল মার্ক রিকগনিশন (ওএমআর) মেশিনে ভোট গণণা হয়েছে। এখানে এ অভিযোগের কোনো সুযোগ নেই।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ