ঢাকা বিশ্ববিদ্যালয় স্বার্থের কথা চিন্তা করে কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) হিসেবে কোটা সংস্কার আন্দোলনের নেতা নুরুল হক নূরকে মেনে নিয়েছে ছাত্রলীগ।
মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে উপস্থিত হয়ে নেতাকর্মীদের এ আহ্বান জানানছাত্রলীগ সভাপতি ও ভিপি প্রার্থী রেজানুল হক চৌধুরী শোভন।
নির্বাচন বিষয়ে কোনো ধরনের আন্দোলন না চালানোর জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
শোভন বলেন, বিশ্ববিদ্যালয়ের স্বার্থেই যিনি ভিপি নির্বাচিত হয়েছেন তাকে মেনে নিয়ে কাজ করতে হবে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: