শিক্ষা

শোভন-নূরের কোলাকুলি, একসঙ্গে কাজের প্রত্যয়

শোভন-নূরের কোলাকুলি, একসঙ্গে কাজের প্রত্যয়
শোভন-নূরের কোলাকুলি, একসঙ্গে কাজের প্রত্যয়

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতাকারী ছাত্রলীগ সভাপতি রেজোয়ানুল হক চৌধুরী শোভন ভিপি পদে জয়ী নুরুল হক নূরকে শুভেচ্ছা জানিয়ে কোলাকুলি করেছেন।

এ সময় শোভন বলেন, ডাকসুর নবনির্বাচিত ভিপি নুরুল হককে বরণ করে নিয়েছে ছাত্রলীগ।

মঙ্গলবার বিকেল সোয়া ৪টার দিকে নেতা-কর্মীদের নিয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. রেজওয়ানুল হক চৌধুরী শোভন টিএসসির মিলনায়তনে প্রবেশ আসেন।

এ সময় শোভন বলেন, আমাদের সবার চাওয়া-পাওয়া নুরুল হক পূরণ করবে। আমি পারিনি কী হয়েছে, নুরুল হক পূরণ করবে। সেজন্য সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে, যেন স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ ঠিক থাকে। নুরুল হকও ছাত্রলীগ সভাপতির সঙ্গে সহমত পোষণ করেন। ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে একসঙ্গে কাজ করার অঙ্গিকার করেন তিনি।

নবনির্বাচিত ভিপি নুরুল হক বলেন, ক্লাস-পরীক্ষা বর্জনের যে আমারা ঘোষণা দিয়েছিলাম, তা থেকে আমরা সরে এসেছি। তবে পুনর্নিবাচনের দাবি অব্যাহত থাকবে। আমরা শিক্ষার্থীদের রায় মেনে নিয়ে শিক্ষার্থীদের স্বার্থে এক সাথে কাজ করব।

তিনি বলেন, ছাত্রলীগ আমাকে অভিনন্দন জানিয়েছে— আমি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই। আমার ওপর ছাত্রলীগ যে হামলা করেছে, সেটার বিচারের দায়িত্ব আমি ছাত্রলীগ সভাপতির ওপর দিলাম। তিনি বড় ভাই হিসেবে এটা দেখবেন। ক্লাস-পরীক্ষা বর্জনের যে ঘোষণা দিয়েছিলাম, সেটা প্রত্যাহার করে নিলাম। আর ছাত্রলীগের সাধারণ সম্পাদকও পুনঃনির্বাচন চেয়েছেন, সে জন্য আমিও পুনঃনির্বাচনের জন্য প্রশাসনকে বলব।

এর আগে শোভনের অনুরোধে উপাচার্যের বাসভবনের সামনে থেকে সরে যান ছাত্রলীগের নেতা-কর্মীরা। বিকেল ৩টা ৪৫ মিনিটে ওই এলাকা থেকে ছাত্রলীগের কর্মীরা সরে যান। সেখানে রেজওয়ানুল হক চৌধুরী শোভনের বলেন, আমাদের সবাইকে নিয়েই চলতে হবে। ক্যাম্পাসের পরিবেশ ঠিক রাখতে সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করতে চাই। আমি সবাইকে অনুরোধ করব এখান থেকে সরে যেতে।

ছাত্রলীগ সভাপতি শোভন আরও বলেন, ছাত্রলীগের মন বিশাল। আমরা বাংলাদেশকে ধারণ করি। আমরা আমাদের অভিভাবকদের সঙ্গে বেয়াদবি করতে পারি না। সবাইকে অনুরোধ করব এখান থেকে সরে যেতে।

নির্বাচন বিষয়ে কোনো ধরনের আন্দোলন না চালানোর জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

শোভন বলেন, বিশ্ববিদ্যালয়ের স্বার্থেই যিনি ভিপি নির্বাচিত হয়েছেন তাকে মেনে নিয়ে কাজ করতে হবে।

কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্বে থাকা সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম-আহ্বায়ক নুরুল হক নূর ভিপি পদে শোভনের চেয়ে ১ হাজার ৯৩৩ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন। নূর পেয়েছেন ১১ হাজার ৬২ ভোট। তার প্রতিদ্বন্দ্বী শোভন পেয়েছেন ৯ হাজার ১২৯ ভোট।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ