র্যাগিং, নিপীড়নের অপরাধে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে আজীবন ও নয় জনকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের গঠিত তদন্ত কমিটির সদস্যরা র্যা গিং ও যৌন নিপীড়নের শিকার ১২জন ছাড়াও ৪০ জনের সঙ্গে কথা বলেন।
অভিযুক্তরা তদন্ত কমিটির সদস্যদের সঙ্গে ঔদ্ধ্যত্বপূর্ণ আচরণ করে।
ভুক্তভোগীরা অভিযোগ করায় তাদের ভয়-ভীতি দেখিয়ে অভিযোগ প্রত্যাহারেও বাধ্য করে তারা।
এসব অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় ঘটনায় জড়িত নয় ছাত্রের মধ্যে দুই জনকে আজীবনের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করে প্রশাসন।
এছাড়া, একজনকে দুই বছর এবং বাকি ছয় জনকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃত ছাত্ররা সবাই বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের বিভিন্ন বর্ষের ছাত্র।
গতকাল বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে এ কথা জানানো হয়।