শিক্ষা

আজও মানববন্ধন করল শিক্ষার্থীরা

আজও মানববন্ধন করল শিক্ষার্থীরা
আজও মানববন্ধন করল শিক্ষার্থীরা

বাসচাপায় আবারের মৃত্যুর প্রতিবাদে ও নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের একাংশ মানববন্ধন করছে।

বাসের ধাক্কায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ছাত্র আবরার আহমেদ চৌধুরীর মৃত্যুর প্রতিবাদে ও নিরাপদ সড়কের দাবিতে রাজধানীর প্রগতি সরণির যমুনা ফিউচার পার্কের সামনে মানববন্ধন করেছেন কিছু শিক্ষার্থী।

বৃহস্পতিবার সকালে বিউপি এবং এআইইউবি কিছু শিক্ষার্থী প্রগতি সরণিতে বসুন্ধরা গেটে জড়ো হয়ে এ মানববন্ধনে করেন তারা।

এ সময় সেখানে দায়িত্ব পালনরত পুলিশ কর্মকর্তাদের সঙ্গে তারা কথা বলেন।

মানববন্ধনে আসা এক শিক্ষার্থী বলেন, সড়কে অবস্থান না নেয়ার অনুরোধ করেছেন পুলিশ। সাধারণ মানুষের দুর্ভোগের বিষয়টি মাথায় রাখার কথা বলেছেন। আমরা পুলিশকে বলেছি, আমাদের আন্দোলন শান্তিপূর্ণ। এরপর আমরা মানববন্ধন করার সিদ্ধান্ত নিই।

তারা বলেন, আন্দোলন চালিয়ে যাবো, আন্দোলন না থাকলে কোনো দাবি আদায় হবে না। কর্তৃপক্ষ চাপ অনুভব করবে না।

নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের একটি অংশ সাত দিনের আল্টিমেটাম দিয়ে আজ বৃহস্পতিবার থেকে কর্মসূচি স্থগিত করেছে। তবে একটি অংশের এই স্থগিতাদেশ নিয়ে আপত্তি আছে। তারা কর্মসূচি চালিয়ে যাওয়ার পক্ষে। অবশ্য আজ প্রগতি সরণিতে মানববন্ধন ছাড়া আর কোনো কর্মসূচি হয়নি।

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীদের হাতে জাতীয় পতাকা এবং বিভিন্ন দাবি লেখাসংবলিত প্ল্যাকার্ড ছিল। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা আবরারকে চাপা দেয়া বাসের চালকের মৃত্যুদণ্ড দাবি করেন। তারা সড়কে শৃঙ্খলা ফেরাতে সরকারের প্রতি আহ্বান জানান।

এদিকে, আজ দুই দিন পর যান চলাচল স্বাভাবিক রাজধানীর রাজপথে। বসুন্ধরা আবাসিক এলাকাতেও ফটকের আশপাশে সকাল থেকে গত দুইদিনের চেয়ে স্বাভাবিকভাবে চলছে যানবাহন।

বুধবার উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম ও ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়ার সঙ্গে আলোচনার পর শিক্ষার্থীরা আন্দোলন ২৮ মার্চ পর্যন্ত স্থগিত করে।

তবে এ সময় কিছু শিক্ষার্থী আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়।

এদিকে, মেয়রের আশ্বাস অনুযায়ী বাসচাপায় আবরারের মৃত্যুর দুইদিন পরই শুরু হয়েছে আবরার আহমেদ ফুটওভার ব্রিজের নির্মাণকাজ।

গত মঙ্গলবার বাসের ধাক্কায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ছাত্র আবরার আহমেদ চৌধুরীর মৃত্যু হয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ