শিক্ষা

ভিপি হিসেবে দায়িত্ব নেয়ার সিদ্ধান্ত কাল: নুরুল

নুরুল হক নূর
নুরুল হক নূর

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসুর ভিপি হিসেবে দায়িত্ব নেয়ার প্রশ্নে শুক্রবার সিদ্ধান্ত জানাবেন নুরুল হক নূর।

তিনি বলেন, শিক্ষার্থী ও ভোট বর্জনকারী পাঁচ প্যানেলের সঙ্গে কথা বলে মিশ্র প্রতিক্রিয়া পাওয়ায় দায়িত্ব নেয়ার বিষয়টি এখনো আলোচনার টেবিলে রয়েছে।

তবে, ভিপিসহ নব নির্বাচিতদের শিক্ষার্থীদের ভোটের প্রতি সম্মান জানিয়ে দায়িত্ব গ্রহণের আহবান জানিয়েছেন ছাত্রলীগের প্যানেল থেকে নির্বাচিত এজিএস সাদ্দাম হোসেন।

ডাকসু ও হল সংসদ নির্বাচনে নির্বাচিত নেতৃত্বের হাতে আনুষ্ঠানিকভাবে আগামী ২৩ মার্চ দায়িত্ব বুঝিয়ে দেবে ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য ও ডাকসু সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান।

বৃহস্পতিবার সকালে ডাকসু ভবনে আসেন নব নির্বাচিত ভিপি নুরুল হক নূর।

সেখানে কিছু সময় অবস্থানের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

এসময় জানান, ডাকসুর ভিপি হিসেবে তিনি দায়িত্ব নেবেন কি না সে বিষয়ে তার সিদ্ধান্তের কথা।

এরপর ডাকসু ভবনে আসেন ছাত্রলীগ প্যানেল থেকে নির্বাচিত এজিএস সাদ্দাম হোসেন।

ব্যক্তি স্বার্থের উর্ধ্ব উঠে নির্বাচিতদের দায়িত্ব পালনের জন্য আহ্বান জানান তিনি।

এদিকে, ডাকসু ও হল সংসদ নির্বাচন বাতিলের দাবিতে ক্যাম্পাসে জাসদ সমর্থিত ছাত্রলীগ বিক্ষোভ মিছিল করলেও ছাত্রদল ও বামসংগঠনগুলোর কোনো কর্মসূচি পালন করেনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ