শিক্ষা

শিক্ষক-কর্মচারীদের আন্দোলন একমাসের জন্য স্থগিত

আজও রাস্তায় এমপিওভুক্তির দাবিতে শিক্ষক-কর্মচারীরা
আজও রাস্তায় এমপিওভুক্তির দাবিতে শিক্ষক-কর্মচারীরা

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির আশ্বাসে এমপিওভুক্তির দাবিতে শিক্ষক-কর্মচারীদের করা আন্দোলন একমাসের জন্য স্থগিত করা হয়েছে।

আগামীকাল-সোমবার শিক্ষামন্ত্রীর সঙ্গে তাদের বৈঠকের কথা রয়েছে।

পাঁচদিন ধরে চৈত্রমাসের গরমে এমপিওভুক্তির দাবিতে শিক্ষক-কর্মচারীরা আন্দোলনের অংশ হিসেবে মানববন্ধন, অনশন ও অবস্থান কর্মসূচি পালন করেন।

পঞ্চম দিনের মতো-রোববার রাজধানীর প্রেসক্লাবের সামনে তারা অবস্থান নেন।

এর আগে প্রধানমন্ত্রীর কাছ থেকে সুস্পষ্ট ঘোষণা না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষকেরা। এরই মধ্যে অসুস্থ হয়ে পড়েছেন অনেকে।

গতবছর এক দাবিতে অন্দোলন করেছিলেন শিক্ষকেরা।

তাদের অভিযোগ, এমপিওভুক্ত করা হবে সরকার থেকে বার বার এমন আশ্বাস দিয়েও পরে প্রতিশ্রুতির বাস্তবায়ন হয়নি। যার কারণে শিক্ষক সমাজ বছরের পর বছর ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হয়ে মানবেতর জীবন যাপন করছেন।

নন এমপিও শিক্ষক ও নেতাদের দাবি নিরুপায় হয়েই তারা দিনরাত্রির অবস্থান কর্মসূচি দিতে বাধ্য হয়েছেন।

সারাদেশের নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর এমপিওভূক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে আজও সকাল থেকে অবস্থান কর্মসূচি পালন করেন নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশন।

প্রখর রোদ আর ভ্যাপসা গরম উপেক্ষা করে নারী শিক্ষকরাও যোগ দেন এ অবস্থান কর্মসূচিতে।

তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাই পারেন তাদের সমস্যা সমাধান করতে।

নন এমপিও শিক্ষক-কর্মচারি ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ গোলাম মাহমুদুন্নবী ডলার বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। তারা চান দাবি পূরণে প্রধানমন্ত্রীর সুষ্পষ্ট ঘোষণা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ