শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে শিক্ষার অনুকূল পরিবেশ বজায় রাখার প্রয়োজন বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
শনিবার সকালে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘ইন্টারন্যাশনাল কনভেনশন অব ভাইস চ্যান্সেলর’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ সময় মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে প্রতিবেশী বন্ধুরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।
ভারত-বাংলাদেশের সুসম্পর্কের ফলে আগামী দিনগুলোতে দ্বিপাক্ষিক জ্ঞানচর্চার দ্বার আরও অবারিত হবে বলেও মন্তব্য করেন দীপু মনি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: