শিক্ষা

উপাচার্যের পদত্যাগের দাবিতে অচল ববি

উপাচার্যের পদত্যাগের দাবিতে অচল ববি
উপাচার্যের পদত্যাগের দাবিতে অচল ববি

বরিশাল বিশ্ববিদ্যালয়ের-ববি একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম চালুর ঘোষণার পরও উপাচার্যের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত রয়েছে।

আন্দোলনের ১৩তম দিনে রোববার সকাল ১০টায় আন্দোলনরত শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের নীচ তলায় প্রধান ফটক আটকে অবস্থান কর্মসূচি শুরু করেছে।

আন্দোলনরতা জানিয়েছেন, উপচার্যের পদত্যাগ ও ছুটিতে যাওয়ার বিষয়টি লিখিত আকারে না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া হবে।

এদিকে, শিক্ষার্থীদের আন্দোলনের কারণে বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।

গত ২৬ মার্চ স্বাধীনতা দিবসের এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের রাজাকারের সন্তান বলে মন্তব্য করার অভিযোগ ওঠে ভিসি এস এম ইমামুল হকের বিরুদ্ধে।

পরদিন ২৭ মার্চ ভিসি আকস্মিকভাবে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেন।

এরপর থেকে ক্লাস-পরীক্ষা বর্জন, অনশন ও অবস্থানসহ নানা কর্মসূচি পালন করে আসছে আন্দোলনরত শিক্ষার্থীরা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ