শিক্ষা

চবিতে ছাত্রলীগের অবরোধ অব্যাহত

চবিতে ছাত্রলীগের অবরোধ অব্যাহত
চবিতে ছাত্রলীগের অবরোধ অব্যাহত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগ একাংশের অবরোধে দ্বিতীয় দিন সোমবারও চলছে না ট্রেন ও শিক্ষকদের বাস।

এতে দুর্ভোগ রয়েছেন শিক্ষক শিক্ষার্থীরা।

গতকাল সকালে এ অবরোধের ডাক দেয় ছাত্রলীগের একটি অংশ।

রাতে ছাত্রলীগের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিলুপ্ত কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইলিয়াস বলেন, ‘কালও (আজ সোমবার) আমাদের অবরোধ চলবে।

সকাল থেকে কোনো ট্রেন বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে ছেড়ে যায়নি।

এ বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হেলাল উদ্দিন আহম্মদ বলেন, পরিবহন পুলে থাকা বেশির ভাগ যানবাহন অকেজো করে দেয়া হয়েছে। এ কারণে শিক্ষক বাস ছেড়ে যেতে পারেনি। এ ছাড়া ট্রেনের হোস পাইপ কেটে দেয়ায় আজও ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের সময় ছয় ছাত্রলীগ কর্মীকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে অস্ত্র নিয়ন্ত্রণ আইনে মামলা দেয়া হয়। এ মামলায় কারাগারে থাকা ছয় ছাত্রলীগ কর্মীর মুক্তি ও মামলা প্রত্যাহার, ২০১৫ সাল থেকে সব রাজনৈতিক মামলা প্রত্যাহার, হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীরকে প্রত্যাহার ও প্রক্টরের পদত্যাগের দাবিতে এ ধর্মঘটের ডাক দেয় তারা।

ক্যাম্পাসে এ কর্মসূচির ডাক দেয় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই উপদল বিজয় ও চুজ ফ্রেন্ড উইথ কেয়ার (সিএফসি)।

এ নিয়ে গতকাল ক্যাম্পাসে কর্মসূচি পালনের সময় পুলিশের সঙ্গে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৮ জন আহত হন। এ ছাড়া ঘটনাস্থল থেকে ২ ছাত্রলীগ কর্মীকে আটক করে পুলিশ।

চট্টগ্রাম রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমান বলেন, আজও ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ