শিক্ষা

মেডিকেলের মতো পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে সমন্বিত ভর্তি পরীক্ষার পক্ষে শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

মেডিকেল কলেজের মতো পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতেও সমন্বিত ভর্তি পরীক্ষা চালুর পক্ষে মত দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি বলেন, এ বিষয়ে বিশ্ববিদ্যালয়গুলো বিরোধিতা করলেও শিক্ষার্থী এবং অভিভাবকদের জন্য এ পদ্ধতি চালু করা জরুরি।

বুধবার সচিবালয়ে টেলিভিশন, সংবাদপত্র, অনলাইন গণমাধ্যমে শিক্ষা বিষয়ে কাজ করা রিপোর্টারদের সঙ্গে আনুষ্ঠানিক মতবিনিময় করেন শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি।

এসময় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মালিকদের ব্যবসায়ী মনোভাব পরিবর্তন করারও আহ্বান জানান শিক্ষামন্ত্রী।

দুপুরে সচিবালয়ের শিক্ষামন্ত্রণালে অনুষ্ঠিত আলোচনায় শিক্ষা খাতে নানা সঙ্গতি-অসঙ্গতির তথ্য উঠে আসে। বিভিন্ন দপ্তর বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেয়ার কথা বলেন মন্ত্রী।

শিক্ষাখাতে গুরুত্ব দিয়ে বাজেট বৃদ্ধি করা হয়েছে, কারিক্যুলামে পরিবর্তন আনা হয়েছে, উল্লেখ করেন শিক্ষামন্ত্রী

বিগত দিনে যে ভুল ভ্রান্তি হয়েছে এ খাতে তা কাটিয়ে ওঠার কথাও জানান।

প্রসঙ্গ ওঠে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া নিয়ে।

এ নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তির মতোই পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে সমন্বিত ভর্তি পরীক্ষার ব্যবস্থা থাকা উচিৎ।

গত কয়েক বছর ধরে মেডিকেল কলেজগুলো একদিনে সমন্বিত ভর্তি পরীক্ষা নিয়ে মেধাক্রম অনুযায়ী শিক্ষার্থী ভর্তি করাচ্ছে। এ পদ্ধতি অনুসরণে রাষ্ট্রপতিও তার বক্তব্যে বলেছেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ