শিক্ষকদের সঙ্গে অসদাচরণের অভিযোগে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীকে আজীবন ও ৫ জনকে একবছরের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
গতকাল-শনিবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম এ সিদ্ধান্ত নেয়।
অভিযোগের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে দোষী প্রমাণিত হওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আজীবন বহিষ্কৃত শিক্ষার্থীরা হলো:-ছাত্রলীগের সাধারণ সম্পাদক হুমায়রা আজমিরা এরিন, ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী একরামুল কবির দ্বীপ ও মোহাম্মদ রোকনুজ্জামান।
আর এক বছরের জন্য বহিষ্কৃতরা শিক্ষার্থীরা হলো:-শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের স্নাতকের আসিফ আল মাহমুদ, মোহাম্মদ মোতাসসিন বিল্লাহ, ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের মাহমুদুল হাসান শাকিব, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের নিশাত তাসনীম ও বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের হারুন অর রশীদ।