শিক্ষা

৩৯তম বিশেষ বিসিএসের ফল প্রকাশ

৩৯তম বিশেষ বিসিএসের ফল প্রকাশ
৩৯তম বিশেষ বিসিএসের ফল প্রকাশ

স্বাস্থ্য ক্যাডারে নিয়োগের জন্য উনচল্লিশতম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন ( পিএসসি)।

মঙ্গলবার কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় উত্তীর্ণদের মধ্যে চার হাজার ৫৪২ জনকে সহকারি সার্জন এবং ২৫০ জনকে সহকারি ডেন্টাল সার্জন পদে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।

২০১৭ সালের ৮ এপ্রিল ৩৯তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এই বিশেষ বিসিএসের মাধ্যমে ২০০ নম্বরের এমসিকিউ এবং ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা নিয়ে এককালীন চিকিৎসক নিয়োগ দিতে বিধিমালা সংশোধন করে সরকার।

এমসিকিউ পরীক্ষার মাধ্যমে সহকারি সার্জন পদে ১৩ হাজার ২১৯ জন এবং সহকারি ডেন্টাল সার্জন পদে ৫৩১ জনকে মৌখিক পরীক্ষার জন্য বাছাই করা হয়।

গতবছর ১০ অক্টোবর শুরু হয় তাদের মৌখিক পরীক্ষা। চূড়ান্ত ফলে সেখান থেকেই মোট চার হাজার ৭৯২ জনকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ