শিক্ষা

ফের নাসায় আমন্ত্রণ পাচ্ছে টিম অলিক

ফের নাসায় আমন্ত্রণ পাচ্ছে টিম অলিক
ফের নাসায় আমন্ত্রণ পাচ্ছে টিম অলিক

ভিসা না হওয়ায় নাসা যেতে না পারা টিম অলিককে নতুন করে আমন্ত্রণ জানাবে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় মহাকাশ সংস্থা। প্রতিষ্ঠানটি জানিয়েছে, যেহেতু টিম অলিক এ বছর আসতে পারেনি, তাই আগামী বছরের (২০২০) বিজয়ী দলগুলোর সঙ্গে আরও একবার সংবর্ধনা দেওয়া হবে।

গত সোমবার অনুষ্ঠিত স্পেস অ্যাপ চ্যালেঞ্জের ওই সংবর্ধনা অনুষ্ঠানে থাকার কথা ছিল দলটির। তবে তারা নাসার এবারের অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দিয়েছে। এতে নিজেদের প্রকল্প ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরে।

‘নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০১৮’ প্রতিযোগিতায় বিশ্বের দুই হাজার ৭২৯টি দলের সঙ্গে প্রতিযোগিতা করে চ্যাম্পিয়ন হয় সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) টিম অলিক।

দলটি 'বেস্ট ডেটা ইউটিলাইজেশন' ক্যাটগরিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়। পরে দলটিকে এবং তাদের মেন্টরদের মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসায় যাবার জন্য আমন্ত্রণ জানানো হয়। কিন্তু দু’দুবার চেষ্টার পরও যুক্তরাষ্ট্রের ভিসা না পাওয়ায় নাসার ওই অনুষ্ঠানে যোগ দিতে পারেননি তারা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ