শিক্ষা

বুয়েট হলে ছাত্রের মৃতদেহ, আঘাতের চিহ্ন

বুয়েট হলে ছাত্রের মৃতদেহ, আঘাতের চিহ্ন
বুয়েট হলে ছাত্রের মৃতদেহ, আঘাতের চিহ্ন

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শেরেবাংলা হল থেকে আবরার ফাহাদ (২১) নামের এক ছাত্রের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বুয়েটের ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেকট্রনিকস বিভাগের ২য় বর্ষের ছাত্র সে। থাকতো শেরেবাংলা ছাত্র হোস্টেলের ১০১১ নম্বর রুমে।

ফাহাদের বাড়ি কুষ্টিয়া কুমারখালি উপজেলার রায়ডাঙ্গা গ্রামে। তাঁর বাবার নাম বরকত উল্লাহ।

বুয়েটের দায়িত্বরত চিকিৎসক মাসুক এলাহী জানান, রাতে আমি ডিউটিতে ছিলাম। রাত ৩ টার দিকে ছাত্রদের মাধ্যমে খবর পেয়ে শেরেবাংলা হলের ১ম ও ২য় তলার মাঝামাঝি জায়গায় ফাহাদকে পড়ে থাকতে দেখি। তখন তার স্বাস্থ্য পরীক্ষা করে দেখি সে মৃত। তার শরীরে অসংখ্যা আঘাতের চিহ্ন রয়েছে।

চকবাজার থানার উপ পরিদর্শক (এসআই) মো. দেলোয়ার হোসেন জানান, রাতে বুয়েট কর্তৃপক্ষর মাধ্যমে খবর পেয়ে শেরেবাংলা হলের ভিতর থেকে ওই ছাত্রর মৃতদেহ উদ্ধার করা হয়। তার শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। ময়না তদন্তর জন্য মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

এক প্রশ্নের জবাবে এসআই বলেন, ঘটনা সম্পর্কে এখনও বিস্তারিত জানা যায়নি। তবে শিবির সদস্য অভিযোগে তাকে পিটানো হয়েছে বলে শুনেছি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ