শিক্ষা

আবরার হত্যায় চার ছাত্রলীগ নেতা আটক

আবরার হত্যায় চার ছাত্রলীগ নেতা আটক
আবরার হত্যায় চার ছাত্রলীগ নেতা আটক

বুয়েটের ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে চার এ পর্যন্ত ওই শাখার চার ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ। আজ সোমবার সকালে বুয়েট শাখা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেল ও যুগ্ম সম্পাদক মুহতাসিম ফুয়াদকে আটক করে পুলিশ।

পরে অভিযান চালিয়ে আরও দুজনকে আটক করা হয়। তারা হলেন বুয়েট ছাত্রলীগের তথ্য গবেষণা সম্পাদক অনিক সরকার ও ক্রীড়া সম্পাদক মেফতাহুল জিয়ন। চকবাজার থানার ওসি সোহরাব হোসেন জানিয়েছেন, অনিক যন্ত্রকৌশল এবং জিয়ন নৌযন্ত্র কৌশল বিভাগের ছাত্র। ভিডিও ফুটেজ দেখে তাদের আটক করা হয়েছে।

শিবির সন্দেহে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শেরে বাংলা হলের শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ ওঠে ছাত্রলীগের কতিপয় সদস্যের বিরুদ্ধে। মৃত আবরার বুয়েটের তড়িৎ প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে বুয়েটের শেরে বাংলা হলে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক ভারত সফরে সম্পাদিত চুক্তির সমালোচনা করে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন আবরার। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে এই হত্যাকাণ্ডের সঙ্গে সেই ফেসবুক স্ট্যাটাসের সম্পর্ক খুঁজছেন। এই হত্যাকাণ্ডের বিচার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েটের শিক্ষার্থীরা আজ দুপুরে বিক্ষোভও করেছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ