শিক্ষা

ঢাবির হল থেকে অস্ত্রসহ ছাত্রলীগের দুই নেতা আটক

ঢাবির হল থেকে অস্ত্রসহ ছাত্রলীগের দুই নেতা আটক
ঢাবির হল থেকে অস্ত্রসহ ছাত্রলীগের দুই নেতা আটক

বুয়েটে ছাত্রলীগ নেতাদের হাতে নির্মম নির্যাতনে আবরারের মৃত্যুর রেশ কাটতে না কাটতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে অপর এক নেতার মাথায় পিস্তল ঠেকিয়ে হত্যার হুমকির পরই আটক করা হয়েছে ছাত্রলীগের সাবেক দুই নেতাকে।

আটকরা হলেন হাসিবুর রহমান তুষার ও আবু বকর আলিফ। হাসিবুর রহমান তুষার হাজী মুহম্মদ মুহসীন হল শাখা ছাত্রলীগের উপ-ক্রীড়া সম্পাদক এবং আবু বকর আলিফ হল শাখা ছাত্রলীগের উপ-অর্থ সম্পাদক ছিলেন।

মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে হাজী মুহম্মদ মুহসীন হলের ছাত্রলীগের সাবেক ছাত্রবৃত্তিবিষয়ক সম্পাদ মো. রিয়াজ ফরাজির মাথায় অস্ত্র ঠেকানোর পরই ওই দুই নেতাকে আটক করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী।

বিশ্ববিদ্যালয় প্রশাসন ও হল সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় হাসিবুর রহমান তুষার ছাত্রলীগের মুহসীন হলের সাবেক ছাত্রবৃত্তিবিষয়ক সম্পাদক মো. রিয়াজ ফরাজিকে ডেকে মাথায় পিস্তল ধরেন। এর কিছুক্ষণের মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি জানতে পেরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে হলে গিয়ে তাদের অস্ত্রসহ আটক করে। আটকের পরই মুহসীন হলের ১২১ নম্বর কক্ষটি সিলগালা করা হয়। ওই রুমে থাকতেন তুষার। তুষারের কাছ থেকে ইয়াবা ও কক্ষ থেকে লাঠিসোটা জব্দ করা হয়েছে।

আটকদের শাহবাগ থানায় সোপর্দ করা হয়েছে বলে জানা গেছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ