শিক্ষা

মধুর ক্যান্টিনে ছাত্রদলের ওপর হামলা

মধুর ক্যান্টিনে ছাত্রদলের ওপর হামলা
মধুর ক্যান্টিনে ছাত্রদলের ওপর হামলা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা করার অভিযোগ উঠেছে মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীদের বিরুদ্ধে।

আজ রবিবার (২০ অক্টোবর) দুপুর সোয়া ১২টার দিকে এ হামলার ঘটনা ঘটে। এতে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফেসবুকে ছাত্রদল সাধারণ সম্পাদ ইকবাল হোসেন শ্যামলের একটি ‘ফেসবুক স্ট্যাটাস নিয়ে সংবাদ সম্মেলন করছিল মুক্তিযোদ্ধা মঞ্চ। এসময় মধুর ক্যানটিনে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী প্রবেশ করলে তাদের ওপর ওই হামলার ঘটনা ঘটে।

সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধা মঞ্চ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদলকে অবাঞ্ছিত ঘোষণা করে। এসময় ছাত্রদল মধুর ক্যান্টিনের মেঝেতে অবস্থান করেছিল।

জানা যায়, সংবাদ সম্মেলন শেষ হতেই মুক্তিযুদ্ধ মঞ্চের নেতা আমিনুল হক বুলবুল ছাত্রদল নেতৃবৃন্দের দিকে মারতে তেড়ে যায়। একপর্যায়ে তাদেরকে মারধর শুরু করলে মঞ্চের অন্য নেতারাও এতে যোগ হয়। এসময় উপস্থিত ছিলেন ছাত্রলীগের সাবেক মুক্তিযুদ্ধ ও গবেষণা বিষয়ক উপ সম্পাদক আল মামুন, মাস্টার দা সূর্যসেন হল শাখা ছাত্রলীগের সহ সভাপতি রাইসুল ইসলাম।

এতে ছাত্রদলের কয়েকজন নেতা গুরুতর আহত হয়। পরে ছাত্রলীগের নেতাকর্মীরাও মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীদের সঙ্গে যোগ দেন বলে ছাত্রদলের নেতারা অভিযোগ করেছেন।

আহতদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন , মামুন খান (এসএম হল, ২০০৩-০৪ শিক্ষাবর্ষ), শাহজাহান শাওন(জিয়া হল, ২০০৮-০৯ শিক্ষাবর্ষ), তারেক হাসান মামুন (জিয়া হল, ২০১০-১১ শিক্ষাবর্ষ) এবং নাইম হাসান। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতাল এবং বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ