শিক্ষা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ভর্তিতে এবার তিনটি ইউনিটের অধীনে ৪ হাজার ৭১৩টি আসনের বিপরীতে ৭৮ হাজার ৯০ জন ভর্তিচ্ছু প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আজ সোমবার সকাল ৯টা থেকে ‘এ’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে ভর্তি পরীক্ষা শুরু হয়।

সকাল ৯টা থেকে ১০টা ৪৫ পর্যন্ত ‘এ’ ইউনিটের গ্রুপ-১ এর (রোল ১০০০১ থেকে ২৫৫৬৫ পর্যন্ত), বেলা ১১টা ৪৫ থেকে দেড়টা পর্যন্ত গ্রুপ-২ এর (রোল ৫০০০১ থেকে ৬৫৫৬৪ পর্যন্ত), এরপর বিকেল ৩টা থেকে ৪টা ৪৫ পর্যন্ত ‘বি’ ইউনিটের গ্রুপ-১ এর (বাণিজ্য, রোল ১০০০১ থেকে ১৮৬৩৭ পর্যন্ত) এবং গ্রুপ-২ (অ-বাণিজ্য, রোল ৮০০০১ থেকে ৮৭০৯৫) এর পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আগামীকাল মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল ৯টা থেকে ১০টা ৪৫ পর্যন্ত ‘সি’ ইউনিটের গ্রুপ-১ (বিজ্ঞান) এর (রোল ১০০০১ থেকে ২৫২৫৭ পর্যন্ত), বেলা ১১টা ৪৫ থেকে দেড়টা পর্যন্ত গ্রুপ-২ (বিজ্ঞান) এর (রোল ৫০০০১ থেকে ৬৫২৫৬ পর্যন্ত) ও গ্রুপ-৩ (অ-বিজ্ঞান, রোল ৮০০০১ থেকে ৮০৭১৬ পর্যন্ত) এর পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষার ১ ঘণ্টা ৪৫ মিনিটের মধ্যে প্রথম ৫০ মিনিট এমসিকিউ, পরবর্তী ১৫ মিনিট এমসিকিউ উত্তরপত্র সংগ্রহ ও লিখিত পরীক্ষার উত্তরপত্র দেওয়া হবে। শেষ ৪০ মিনিট লিখিত পরীক্ষা হবে। এমসিকিউ পরীক্ষার পরবর্তী ১৫ মিনিট পরীক্ষার হলের বাইরে যাওয়া যাবে না।

নির্দেশনা অনুযায়ী, পরীক্ষার হলে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস (ক্যালকুলেটর, মোবাইল ফোন, হেডফোন, মেমোরিযুক্ত ঘড়ি) সঙ্গে আনা যাবে না।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ভর্তি পরীক্ষার তথ্য জানা যাবে- http://admission.ru.ac.bd/undergraduate

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ