শিক্ষা

চবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রথম হলেন হৃদয়

চবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রথম হলেন হৃদয়
চবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রথম হলেন হৃদয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত ২০১৯-২০ সেশনের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছেন মনিরুল ইসলাম হৃদয়। তার টেস্ট স্কোর ১০৩।

সোমবার ‘বি’ ইউনিটের ফল প্রকাশ করে চবি প্রশাসন। ফলাফলে পাশের হার ৩৬.৯৪ শতাংশ। এসব পরীক্ষার্থীদের অতিক্রম করে মোট ১২০ নম্বরের মধ্যে ১০৩ নম্বর পেয়ে শীর্ষস্থান দখন করেছেন হৃদয়।

জানা গেছে, চট্টগ্রাম কলেজ থেকে উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছেন মনিরুল ইসলাম হৃদয়। মেধাবী এই ছাত্র মাধ্যমিকে জিপিএ ৫.০০ পেয়েছেন। উচ্চ মাধ্যমিকে ৪.৮৬ পেয়েছেন।

উচ্চ মাধ্যমিকে জিপিএ ৫.০০ না পাওয়ায় ভর্তি পরীক্ষায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফলাফলে ২০ এর মধ্যে ১৯ দশমিক ৭৮০ নাম্বার যোগ হয় তার।

আর ভর্তি পরীক্ষা দিয়ে ১০০ এর মধ্যে ৮৪ নাম্বার পান তিনি। এর মধ্যে তিনি বাংলায় ৩০টি, ইংরেজিতে ৩২টি এবং সাধারণ জ্ঞানে ২৫টি সঠিক উত্তর দিয়ে সর্বচ্চ ৮৪ মার্ক পেয়েছেন।

এমন কৃতিত্বে উচ্ছ্বসিত মনিরুল ইসলাম হৃদয়। তিনি বলেন, এমন ফলাফলে আমি ও আমার পরিবার খুবই আনন্দিত যা ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। এমন ফলাফলের পেছনে অভিভাবকদের আর্শীবাদ ও আমার অধ্যবসায় কাজ করেছে। ভবিষ্যতেও এ সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখার চেষ্টা করব।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ