শিক্ষা

চবিতে ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষে আহত ২

চবিতে ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষে আহত ২
চবিতে ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষে আহত ২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে সংগঠনটির এক কর্মীসহ দুজন আহত হয়েছেন।

কথা-কাটাকাটি ও গায়ে ধাক্কা লাগার জেরে রোববার সন্ধ্যা ৬টায় ক্যাম্পাসের শহীদ আবদুর রব হলের মাঠে এ ঘটনা ঘটে।

ছাত্রলীগের পক্ষ দুটি হলো- চুজ ফ্রেন্ড উইথ কেয়ার (সিএফসি) ও সিক্সটি নাইন।

সূত্রে জানা গেছে, বিকালে ক্যাম্পাসের শহীদ আবদুর রব হলের মাঠে ‘স্কিটো কার্নিভ্যাল’ নামে একটি সংগীত অনুষ্ঠান শুরু হয়। কনসার্টে উপস্থিত ছিলেন সিএফসি ও সিক্সটি নাইন পক্ষের নেতাকর্মীরা।

সন্ধ্যায় মঞ্চের সামনে দাঁড়ানো নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে হাতাহাতিও হয়।

এতে অনুষ্ঠান বন্ধ হয়ে যায়। পরে সিএফসির নেতাকর্মীরা শহীদ আবদুর রব হল থেকে লাঠি সোঁটা নিয়ে সিক্সটি নাইনকে ধাওয়া দেন।

এ সময় সভাপতি ও সাধারণ সম্পাদক ঘটনাস্থলে ছিলেন। পরে তারা বিষয়টি সমাধান করে অনুষ্ঠান আবার শুরু করেন।

অনুষ্ঠান চলে প্রায় আটটা পর্যন্ত। এরপর ক্যাম্পাসের গোলচত্বর এলাকায় আবার ঝামেলা বাধে। ঘটনাস্থলে একজন সাধারণ শিক্ষার্থী ও সিক্সটি নাইনের এক কর্মী ভাস্কর চক্রবর্তী আহত হন।

ভাস্কর হিসাববিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তাদের দুজনকেই বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্র থেকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

জানা গেছে, সিএফসি শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ও সিক্সটি নাইনের নেতাকর্মীরা সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ