শিক্ষা

গভীর রাতে চবির ৫ হলে তল্লাশি, দেশীয় অস্ত্র উদ্ধার

গভীর রাতে চবির ৫ হলে তল্লাশি, দেশীয় অস্ত্র উদ্ধার
গভীর রাতে চবির ৫ হলে তল্লাশি, দেশীয় অস্ত্র উদ্ধার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) গভীর রাতে হঠাৎ করে ছাত্রদের পাঁচটি হলে তল্লাশি চালিয়ে রাম দা ও চাপাতিসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত ১টা থেকে আড়াইটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির নেতৃত্বে ওই পাঁচ হলে অভিযান চালানো হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

জানা যায়, শাহজালাল, শাহ আমানত, সোহরাওয়ার্দী, স্যার এএফ রহমান ও আলাওল হলে আড়াই ঘণ্টার এ আকস্মিক অভিযান চালায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ সময় হলের প্রভোস্ট ও আবাসিক শিক্ষকরাও উপস্থিত ছিলেন।

অভিযানে সোহরাওয়ার্দী হল থেকে একটি রাম দা ও কিছু লোহার পাইপ, আলাওল হল থেকে চারটি রাম দা, দুটি বিদেশি চাপাতি ও পাঁচটি হাতুড়ি ও লোহার পাইপ এবং স্যার এএফ রহমান হল থেকে একটি রাম দা ও কিছু লোহার পাইপ উদ্ধার করা হয়েছে।

অভিযানের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এসএম মনিরুল হাসান বলেন, শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতের লক্ষ্যে ছাত্রদের পাঁচটি হলে অভিযান চালানো হয়েছে। এতে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। যেসব কক্ষ থেকে এসব পাওয়া গেছে সেগুলো সিলগালা করা হবে।

ছবিঃ ইন্টারনেট

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ