শিক্ষা

ছাত্রী ধর্ষণের প্রতিবাদ

ঢাবিতে দ্বিতীয় দিনের মত চলছে আন্দোলন

ঢাবিতে দ্বিতীয় দিনের মত চলছে আন্দোলন
ঢাবিতে দ্বিতীয় দিনের মত চলছে আন্দোলন

রাজধানীর কুর্মিটোলা এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় আজও সকাল থেকেই আন্দোলন শুরু করেছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান নিয়ে ধর্ষকের বিচারের দাবি জানাচ্ছেন তারা।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালেই শতাধিক শিক্ষার্থী ব্যানার ফেস্টুন হাতে আন্দোলন কর্মসূচি শুরু করেন। বাংলা বিভাগের শিক্ষার্থীরাও পৃথকভাবে কর্মসূচিতে অংশ নিয়েছেন।

এদিকে একই ঘটনায় ধর্ষকের শাস্তির দাবিতে গতকাল অনশন কর্মসূচি শুরু করেন দর্শন বিভাগের ছাত্র সিফাতুল ইসলাম। তীব্র শীত উপেক্ষা করে প্রায় ৪০ ঘন্টারও বেশী সময় ধরে চলছে তার অনশন। তার সাথে যোগ দিয়েছেন ডাকসু সদস্য সাইফুল ইসলাম রাসেল, মুস্তাফিজুর রহমান ও আব্দুর রহমান আরও তিনজন।

চার দফা দাবিতে রাজু ভাস্কর্যের পাদদেশে তারা অনশন করছেন। দাবিগুলোর মধ্যে রয়েছে, অবিলম্বে ধর্ষককে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে; এ ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অভিভাবকের ভূমিকা পালন করতে হবে; ধর্ষণের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে সরকারি-বেসরকারি উদ্যোগ গ্রহণ করতে হবে এবং দ্রুতবিচার ট্রাইব্যুনালে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে।

তবে এখনো পর্যন্ত বন্ধুরা ব্যতিত তার সঙ্গে প্রশাসনের কেউ দেখা করতে আসেননি জানিয়ে অনশনকারী সিফাতুল ইসলাম বলেন, ‘আমরা এখানে বসেছি চার দফা দাবি নিয়ে। মূলত ধর্ষকের শাস্তির দাবিতে আমরা বসেছি। আমরা ৪০ ঘন্টার বেশি সময় ধরে অনশন করছি। এখন পর্যন্ত প্রশাসন থেকে কেউ আসেনি দেখা করতে, তবে বন্ধুরা এসেছে।

এদিকে আজ দুপুরে বারোটা থেকে আন্দোলন শুরু করার কথা জানিয়েছে ভিপি নুরের সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ।

বিকাল তিনটায় ডাকসুর আয়োজনে অনুষ্ঠিত হবে নিপীড়ন বিরোধী ছাত্র-শিক্ষক-নাগরিক সমাবেশ। সন্ধ্যা ছয়টা থেকে নিপীড়ন বিরোধী ডাকসু মঞ্চ থেকে শুরু হবে লাগাতার সাংস্কৃতিক প্রতিবাদ।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ