শিক্ষা

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু আজ

সারাদেশে শুরু হয়েছে এসএসসি পরীক্ষা
সারাদেশে শুরু হয়েছে এসএসসি পরীক্ষা

দেশের ১০টি শিক্ষা বোর্ডের অধীনে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে আজ সোমবার (৩ ফেব্রুয়ারি)। পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়ে চলবে দুপুর ১টা পর্যন্ত। প্রতিবন্ধী পরীক্ষার্থীরা ২০ মিনিট বেশি সময় পাবেন।

মাসব্যাপী এসএসসি ও সমমান পরীক্ষায় প্রশ্নফাঁস ঠেকাতে দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এবার প্রথম দিন পরীক্ষা হলো- এসএসসির বাংলা প্রথম পত্র এবং দাখিলের কুরআন মাজিদ ও তাজভিদ।

এসএসসির তত্ত্বীয় পরীক্ষা আজ শুরু হয়ে চলবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। আর ২৯ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ পর্যন্ত নেওয়া হবে ব্যাবহারিক পরীক্ষা। দাখিলের তত্ত্বীয় পরীক্ষা আজ শুরু হয়ে শেষ হবে ১ মার্চ। এরপর ৮ মার্চের মধ্যে শেষ হবে ব্যাবহারিক পরীক্ষা।

এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবেন। তার মধ্যে ১০ লাখ ২২ হাজার ৩৩৬ জন ছাত্র ও ১০ লাখ ২৩ হাজার ৪১৬ জন ছাত্রী।

উল্লেখ্য, এসএসসি পরীক্ষা ১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার কথা ছিল। কিন্তু স্বরস্বতী পূজার কারণে গত ৩০ জানুয়ারি অনুষ্ঠেয় ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচন পিছিয়ে ১ ফেব্রুয়ারিতে আনা হয়। তবে এর আগে এসএসসি ও সমমানের পরীক্ষাও পিছিয়ে ৩ ফেব্রুয়ারিতে আনা হয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ