শিক্ষা

প্রশ্নফাঁসের গুজবে কান দিবেন না

প্রশ্নফাঁসের গুজবে কান দিবেন না
প্রশ্নফাঁসের গুজবে কান দিবেন না

প্রশ্নপত্র ফাঁসের গুজবে কাউকে কান না দিতে আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি। সোমবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে গোয়েন্দা সংস্থা সতর্ক রয়েছেন। এরই লক্ষ্যে এবার ৫ হাজার ৫৮০ সেট প্রশ্ন প্রণয়ন করার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত ২ হাজার ৭৯০ সেট প্রশ্ন ছাপানো হয়েছে।

তিনি বলেন, রাজনৈতিক কোনো প্রভাব এসএসসি ও সমমান পরীক্ষায় পড়বে না। তাই পরীক্ষা চলাকালীন সকল দল ও ব্যক্তিদের সহিংস কর্মকাণ্ড ও হরতাল কর্মসূচি থেকে বিরত থাকতে হবে।

তিনি আরো বলেন, কিছু প্রতিষ্ঠানের অনুমোদন নেই। কিন্তু তারা শিক্ষার্থী ভর্তি করিয়ে অন্য প্রতিষ্ঠানের মাধ্যমে রেজিস্ট্রেশন করে পরীক্ষা দেওয়াচ্ছে বলে অভিযোগ আছে। ফলে সময় মতো পূরণ করলেও যথাসময়ে প্রবেশপত্র পাচ্ছে না। অনেকে আবার প্রবেশপত্র না পাওয়ায় পরীক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। বিষয়টির আমরা খোঁজ খবর নিয়েছি। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ