শিক্ষা

চবিতে সংঘর্ষ: যাচাই-বাছাই শেষে মুক্ত ৫০, আটক ৭

চবিতে সংঘর্ষ : যাচাই-বাছাই শেষে মুক্ত ৫০, আটক ৭
চবিতে সংঘর্ষ : যাচাই-বাছাই শেষে মুক্ত ৫০, আটক ৭

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) মধ্যরাতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ ও ভাঙচুরের পর ৭ জনকে আটক দেখিয়েছে হাটহাজারী থানা পুলিশ। জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবদুর রহিম।

এর আগে বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এফ রহমান হল থেকে ৫৭ ছাত্রলীগ কর্মীকে আটক করা হয়। আটকদের হাটহাজারী থানায় নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে যাচাই-বাছাই করে ৫০ জনকে ছেড়ে দেয়া হয়।

আটকরা হলেন, ‘সিক্সটি নাইন’ গ্রুপের রসায়ন বিভাগের ১৪-১৫ শিক্ষাবর্ষের গোলাম শাহরিয়ার, ইসলামের ইতিহাস বিভাগের ১৫-১৬ শিক্ষাবর্ষের জোবায়ের আহমেদ নাদিম, উদ্ভিদবিদ্যা বিভাগের একই শিক্ষাবর্ষের মাশরুর অনিক, পরিসংখ্যান বিভাগের ১৬-১৭ শিক্ষাবর্ষের আকিব জাবেদ, ১৮-১৯ শিক্ষাবর্ষের রুম্মান ও হায়দার। এছাড়া বিজয় গ্রুপের ১৬-১৭ শিক্ষাবর্ষের জিন্নাত মজুমদার ও কনকর্ড গ্রুপের জিসান।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত দেড়টার দিকে পূর্বের ঘটনার রেশ ধরে মধ্যরাতে এফ রহমান হলে বিজয় গ্রুপের ওপর আক্রমণ করে নাছিরের অনুসারী সব গ্রুপ। এ সময় হলে ব্যাপক ভাঙচুর চালানো হয়। বৈদ্যুতিক বাতি ভেঙে ফেলা হয়। এক পর্যায়ে ৬টি ককটেলও বিস্ফোরিত হয়। এ সময় দুই গ্রুপের মধ্যে তুমুল সংঘর্ষ হয়। এতে উভয় গ্রুপের অর্ধ শতাধিক কর্মী আহত হন। পরবর্তীতে বিজয় গ্রুপকে হটিয়ে এফ রহমান হল দখলে নেয় নাছির গ্রুপ। সূত্র/জাগোনিউজ

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ