শিক্ষা

শিক্ষাবিদ ড. বোরহান উদ্দীন খান জাহাঙ্গীর আর নেই

শিক্ষাবিদ ড. বোরহান উদ্দীন খান জাহাঙ্গীর আর নেই
শিক্ষাবিদ ড. বোরহান উদ্দীন খান জাহাঙ্গীর আর নেই

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য একুশে পদকপ্রাপ্ত ড. বোরহান উদ্দীন খান জাহাঙ্গীর (৮৪) আর নেই।

বার্ধ্যক্যজনিত কারণে সোমবার পৌনে ১২টার দিকে ঢাকার গুলশানে নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন এ বিশিষ্ট লেখক ও চিত্র সমালোচক (ইন্নালিল্লাহি...রাজিউন)।

ড. বোরহান উদ্দীন খান জাহাঙ্গীর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপির বড় ভাই। তার এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রয়েছেন।

বাদআছর তার নিজ গ্রামের বাড়ি চাঁদপুরের কচুয়া উপজেলার গুলবাহার আশেক আলী খান স্কুল ও কলেজ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

শিক্ষা ও গবেষণায় বিশেষ অবদান রাখায় তিনি ২০০৯ সালে একুশে পদক গ্রহণ করেন।

তার মৃত্যুতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন আলমগীর এমনি ও বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ শোকাত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ