শিক্ষা

অনলাইনে চলবে শাবির ক্লাস

অনলাইনে চলবে শাবির ক্লাস
অনলাইনে চলবে শাবির ক্লাস

করোনাভাইরাসের সংক্রমণ রোধে বন্ধ ঘোষণা করা হয়েছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। এ পরিস্থিতিতে অনলাইনে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) কিছু বিভাগে শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে।

আগামী দু'দিনের মধ্যে সব বিভাগে ক্লাস শুরু হবে বলে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ জানিয়েছেন।

বন্ধের এ সময়ে দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়কে অনলাইনে শিক্ষা কার্যক্রম চালাতে সম্প্রতি আহ্বান জানিয়েছিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন।

উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, 'করোনাভাইরাসের কারণে ক্যাম্পাস বন্ধ থাকায় শিক্ষার্থীরা যেন ক্ষতির সম্মুখীন না হয়, সেশনজটে না পড়ে সেজন্য অনলাইনে ক্লাস নেওয়া শুরু করেছি। আগামী দুই দিনের মধ্যে পুরোদমে ক্লাস শুরু হয়ে যাবে। বিশ্ববিদ্যালয়ের কিছু দক্ষ শিক্ষক এ বিষয়ে কাজ করছেন। আমাদের শিক্ষকরা প্রযুক্তিবান্ধব। এরপরও যদি কোনো সমস্যা হয় তা সমাধান করে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাব।'

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ