শিক্ষা

পরিস্থিতি স্বাভাবিক হলেই এইচএসসি পরীক্ষা

পরিস্থিতি স্বাভাবিক হলেই এইচএসসি পরীক্ষা
পরিস্থিতি স্বাভাবিক হলেই এইচএসসি পরীক্ষা

পরিস্থিতি স্বাভাবিক হলে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরু করা হবে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক জিয়উল হক। শুক্রবার (১৭ এপ্রিল) গণমাধ্যমের কাছে এ কথা জানান তিনি।

অধ্যাপক জিয়উল হক বলেন, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরীক্ষা শুরু করা হবে না। পরিস্থিতি স্বাভাবিক হলে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরুর আগেই শিক্ষার্থীদের জানিয়ে দেওয়া হবে সময়সূচি। ১ এপ্রিল চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরুর কথা ছিল। কিন্তু করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি অফিস আদালত বন্ধ ঘোষণা করায় পরীক্ষা শুরু করা সম্ভব হয়নি।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, করোনাভাইরাসের কারণে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ স্থগিত করা হয়েছে। একইভাবে এইচএসসি পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে অনলাইনে ক্লাস চালু করা হয়েছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সরাসরি পাঠদান, পরীক্ষাসহ শিক্ষাপ্রতিষ্ঠানের সব কার্যক্রম বন্ধ থাকবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ