শিক্ষা

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ
এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে পরীক্ষার ফলের অনুলিপি তুলে দেওয়া হয়।

এরপর বেলা ১১টার পর শিক্ষামন্ত্রী দীপু মনি ফেসবুক লাইভে রাজধানীর সেগুনবাগিচা থেকে ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরেন।

তিনি জানান, সারাদেশে গড় পাসের হার ৮২. ৮৭ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৩৫ হাজার ৮৯৮ জন।

প্রকাশিত ফলে জানা যায়, যশোর বোর্ডে পাসের হার ৮৭. ৩১। কুমিল্লা বোর্ডে পাসের হার ৮৫. ২২। চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৮৪.৭৫।

এছাড়া সিলেট বোর্ডে পাসের হার ৭৮. ৭৯, দিনাজপুর বোর্ডে পাসের হার ৮২. ৭৩।

ফল প্রকাশের সময় প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তায় ধাপে ধাপে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে।

এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন শিক্ষার্থী অংশ নেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ