শিক্ষা

বুয়েটে নতুন ভিসি সত্য প্রসাদ মজুমদার

অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার
অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার। তিনি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক।

অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার উপাচার্য হিসেবে চার বছরের জন্য নিয়োগ পেলেন। বুয়েটের সাবেক ভিসি ড. সাইফুল ইসলামের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তার স্থলাভিষিক্ত হলেন তিনি। ২০১৬ সালের জুন মাসে চার বছরের জন্য নিয়োগ পেয়েছিলেন ড. সাইফুল ইসলাম।

অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি (শিক্ষা) হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। তিনি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতির দায়িত্বও পালন করছেন। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের এ সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন জারি করে।

এর আগে দুই মেয়াদে উপ-উপাচার্যর দায়িত্ব পালন করেন অধ্যাপক ড. নাসরীন আহমাদ। এখন থেকে অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল তার স্থলাভিষিক্ত হলেন। আগামী চার বছর তিনি এ দায়িত্ব পালন করবেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ