শিক্ষা

একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু

একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন
একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন

করোনার কারণে পিছিয়ে যাওয়া উচ্চ মাধ্যমিক পর্যায়ের (কলেজ) একাদশ শ্রেণিতে ভর্তি শুরু হচ্ছে রবিবার (৯ আগস্ট) থেকে। অনলাইনে এই আবেদন করা যাবে ২০ আগস্ট পর্যন্ত। তবে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে ভর্তি কার্যক্রম বন্ধ থাকবে। এর আগে সোমবার (২০ জুলাই) আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি ভর্তির এই সময় সূচি প্রকাশ করে।

সূচিতে বলা হয়, আবেদনের পর প্রথম পর্যায়ের নির্বাচিতদের ফল প্রকাশ হবে ২৫ আগস্ট রাত ৮টায়। ভর্তি হতে হবে ২৬ থেকে ৩০ আগস্ট রাত ৮টার মধ্যে। এই সময়ের মধ্যে ভর্তি নিশ্চিত না করলে আবেদন বাতিল করা হবে। পছন্দক্রমে প্রথম মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ৪ সেপ্টেম্বর রাত ৮টায়।

দ্বিতীয় পর্যায়ের আবেদন করা যাবে ৩১ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত। দ্বিতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ ৪ সেপ্টেম্বর রাত ৮টায়। দ্বিতীয় পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ৫ থেকে ৬ সেপ্টেম্বর বিকাল ৫টার মধ্যে ভর্তি হতে হবে। এই দুই দিনের মধ্যে ভর্তি না হলে দ্বিতীয় পর্যায়ের আবেদন বাতিল হবে। পছন্দ অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ১০ সেপ্টেম্বর রাত ৮টায়।

তৃতীয় পর্যায়ের আবেদন করতে হবে ৭ থেকে ৮ সেপ্টেম্বরের মধ্যে। আবেদনের ফল প্রকাশ করা হবে ১০ সেপ্টেম্বর রাত ৮টায়। নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি হতে হবে ১১ থেকে ১২ সেপ্টেম্বর রাত ৮টায় মধ্যে। এই সময়ের মধ্যে ভর্তি না হলে আবেদন বাতিল করা হবে। কলেজভিত্তিক চূড়ান্ত ফল প্রকাশ করা হবে ১৩ সেপ্টেম্বর। ভর্তি হতে হবে ১৩ থেকে ১৫ সেপ্টেম্বরের মধ্যে।

এবার ৫ শতাংশ মুক্তিযোদ্ধার কোটা ছাড়া অন্য কোটা থাকছে না। তবে প্রতিবন্ধী, বিকেএসপির শিক্ষার্থী, খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রমে জাতীয় পর্যায়ে অসামান্য সাফল্যের (পুরস্কারপ্রাপ্ত) অধিকারী শিক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।

গত ৩১ মে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হলেও করোনা মহামারির কারণে একাদশ শ্রেণিতে ভর্তি আটকে গিয়েছিল।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ