শিক্ষা

বশেমুরবিপ্রবির ৩৪ কম্পিউটারের সন্ধান

বশেমুরবিপ্রবির ৩৪ কম্পিউটারের সন্ধান
বশেমুরবিপ্রবির ৩৪ কম্পিউটারের সন্ধান

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) চুরি হওয়া ৪৯টি কম্পিউটারের মধ্যে ৩৪টি কম্পিউটারের সন্ধান মিলেছে। বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আজম মিয়া ইত্তেফাকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বৃহস্পতিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে মহাখালীর ক্রিস্টাল হোটেলে অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় হোটেল থেকে ৩৪টি কম্পিউটার উদ্ধার করা হয়।

ধারণা করা হচ্ছে, সম্প্রতি বশেমুরবিপ্রবি থেকে চুরি হওয়া ৪৯টি কম্পিউটারের থেকেই ৩৪টি কম্পিউটার ঐ হোটেলে আনা হয়েছে। তবে কম্পিউটারগুলো উদ্ধার করার সময় কাউকে আটক করা যায়নি।

এ বিষয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্য হোটেলে কর্মরত একজনকে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে বলে জানান ওসি নুরে আজম মিয়া।

এসময় তিনি আরও বলেন, ইতিমধ্যে গোপালগঞ্জ সদর থানা থেকে একটি টিম ঢাকায় রওনা দিয়েছেন। তাদের কাছে কম্পিউটারগুলো হস্তান্তর করা হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. রাজিউর রহমান বলেন, চুরি হওয়া কম্পিউটারগুলো উদ্ধারের জন্য পুলিশ অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। আশা করি খুব দ্রুতই জড়িতদের আইনের আওতায় আনা যাবে।

চুরির বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সাত সদস্যের তদন্ত দলও একটি নিরপেক্ষ তদন্ত চালিয়ে যাচ্ছে। কম্পিউটার চুরির কাজে জড়িত দুর্বৃত্তরা যত বড় শক্তিশালী হোক না কেন সেটা খুঁজে বের করা হবে। / ই

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ