শিক্ষা

এ বছর হচ্ছে না এইচএসসি পরীক্ষা

এইচএসসি পরীক্ষার চূড়ান্ত সিদ্ধান্ত আজ
এইচএসসি পরীক্ষার চূড়ান্ত সিদ্ধান্ত আজ

এ বছর সরাসরি এইচএসসি পরীক্ষা হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। তবে জেএসসি ও এসএসসির গড় ফলাফলের ভিত্তিতে এইচএসসি পরীক্ষার মূল্যায়ন করা হবে। এভাবে মূল্যায়ন করে ডিসেম্বরের মধ্যে এইচএসসির মূল্যায়নের ফলাফল দেয়া হবে। জানুয়ারিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তির কার্যক্রম শুরু হবে।

বুধবার (৭ অক্টোবর) ভিডিও বার্তায় এ কথা জানান শিক্ষামন্ত্রী দীপু মনি। এ সময় তিনি বলেন, শিক্ষার্থীদের জীবনের নিরাপত্তায় সার্বিক বিবেচনায় ২০২০ সালের এইচএসসি পরীক্ষা ভিন্ন পদ্ধতিতে মূল্যায়ন হবে। যেভাবে গ্রহণযোগ্যতা পাবে, তা বিবেচনা করছি। এ পরীক্ষার জন্য ৩০ থেকে ৩২ দিন সময় দরকার হয়। এক বেঞ্চে একজন ছাত্রী সম্ভব নয়। এখন কেন্দ্র দ্বিগুণ করার জনবল নেই তাই এবছর পরীক্ষা না নিয়ে এইচএসসি পরীক্ষার মূল্যায়ন করা হবে।

জেএসসি ও এসএসসিতে যারা যে বিভাগ নিয়ে পড়েছিলেন এবং এইচএসসিতে এসে বিভাগ পরিবর্তন করেছেন তাদের মূল্যায়ন কিভাবে হবে সেবিষয়ে পরামর্শ দেয়ার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে শিক্ষা মন্ত্রণালয়ের একজন অতিরক্ত সচিবকে প্রধান ও আন্তঃশিক্ষাবোর্ডের সমন্বয়ক ও ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হককে সদস্য সচিব করা হয়েছে। কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, জাতীয় বিশ্ববিদ্যালয়, স্বাস্থ্য শিক্ষা বিভাগের একজন প্রতিনিধি, কারিগরি এবং মাদ্রাসা বিভাগের একজন প্রতিনিধি থাকছেন কমিটিতে।

এ সময় উপস্থিত ছিলেন, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরি, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মাহাবুব হোসেন, কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হকসহ সকল শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ