শিক্ষা

সংক্ষিপ্ত সিলেবাসে মাধ্যমিকের পাঠদান শুরু রোববার

সংক্ষিপ্ত সিলেবাসে মাধ্যমিকের পাঠদান শুরু রোববার
সংক্ষিপ্ত সিলেবাসে মাধ্যমিকের পাঠদান শুরু রোববার

মাধ‌্যমিক স্তরের শিক্ষার্থীদের জন‌্য ৩০ দিনের সংক্ষিপ্ত সিলেবাস তৈরি করা হয়েছে। এর আলোকে আগামীকাল রোববার (১ নভেম্বর) পাঠদান শুরু হবে। পাঠদান শুরুর পর সাপ্তাহিক এসাইনমেন্টের ভিত্তিতে শিক্ষার্থীদের পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ করার নির্দেশনা দিয়েছে মাধ‌্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সংক্ষিপ্ত সিলেবাসে ডিসেম্বরের মধ্যে পাঠদান শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে। এর আগে শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি ও নিরাপত্তার কথা বিবেচনা করে বার্ষিক পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার।

মাউশি সূত্র জানিয়েছে, শিক্ষার্থীদের পড়াশোনার সঙ্গে সম্পৃক্ত রাখতে বাড়ির কাজ ও অ্যাসাইনমেন্ট নির্ধারণ করা হয়েছে। পাঠ্যসূচি ও মূল্যায়ন টুলস তৈরির জন‌্য নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে ডিসেম্বর পর্যন্ত ৮ সপ্তাহ পাওয়া যাবে। কোন সপ্তাহে শিক্ষার্থীর কী মূল্যায়ন করা হবে, তার নির্দেশনা সংক্ষিপ্ত সিলেবাসে দেওয়া হয়েছে। প্রথম সপ্তাহে মূল্যায়নের পর দ্বিতীয় সপ্তাহের প্রস্তুতি নিতে হবে। এভাবে পর্যায়ক্রমে ৮ সপ্তাহ শেষে শিক্ষার্থী মূল্যায়ন কার্যক্রম শেষ হবে।

এক্ষেত্রে কিছু বিষয় অনুসরণ করতে বলা হয়েছে। এগুলোর মধ্যে আছে—নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে ডিসেম্বর পর্যন্ত পুনর্বিন্যাস করা সিলেবাস শেষ করতে হবে। প্রস্তাবিত মূল্যায়ন নির্দেশনা অনুসরণ করে শিক্ষার্থীকে প্রতি সপ্তাহে প্রত্যেক বিষয়ে একটি করে কাজ দিতে হবে। প্রত‌্যেক বিষয়ে ৮ সপ্তাহে প্রস্তাবিত ৮টি কাজ সম্পন্ন করতে হবে। শিক্ষকরা শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক কাজের মূল্যায়ন করবেন। এ কার্যক্রমে প্রত‌্যেক শিক্ষার্থীর অংশগ্রহণ নিশ্চিতসহ শিক্ষাপ্রতিষ্ঠানকে সব মূল‌্যায়নের তথ‌্য সংরক্ষণ করতে হবে। / রা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ