শিক্ষা

২৬ ডিসেম্বর থেকে সাত কলেজের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত

২৬ ডিসেম্বর থেকে সাত কলেজের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত
২৬ ডিসেম্বর থেকে সাত কলেজের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজে অনার্স, মাস্টার্স, ডিগ্রির ইনকোর্স ও টেস্ট পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

আগামী ২৬ ডিসেম্বর থেকে শুরু হয়ে ১৫ জানুয়ারির মধ্যে কলেজসমূহ নিজ নিজ সামর্থ্য অনুযায়ী পরীক্ষা শেষ করার ব্যবস্থা নেবে। এছাড়া একটি এসাইনমেন্টও নেওয়া হবে।

সোমবার (১৪ ডিসেম্বর) কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ ও সাত কলেজের সমন্বয়ক (ফোকাল পয়েন্ট) অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন।

রোববার (১৩ ডিসেম্বর) রাতে সাত কলেজের অধ্যক্ষদের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েঝে জানিয়ে তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তের আলোকে ও নির্দেশিত নিয়মানুযায়ী ইনকোর্স ও টেস্ট পরীক্ষা অগ্রাধিকার ভিত্তিতে অনলাইনে নেওয়া হবে।’

অধ্যাপক আই কে সেলিম উল্লাহ বলেন, ‘বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ ও চাকরির বাজারে দ্রুত প্রবেশে করোনাকালীন এ বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নিতে শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসি সম্মতি দিয়েছে। সাত কলেজের পরীক্ষার বিষয়ে শিগগিরই অফিসিয়ালি বিস্তারিত জানানো হবে।’ এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে মানসিকভাবে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি।

এর আগে গত বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের এক সভায় ঢাকা বিশ্ববিদ‌্যালয়ের পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। / রাই

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ