শিক্ষা

গুচ্ছ পদ্ধতি: ভর্তিচ্ছুদের দিতে হবে ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা

গুচ্ছ পদ্ধতি: ভর্তিচ্ছুদের দিতে হবে ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা
গুচ্ছ পদ্ধতি: ভর্তিচ্ছুদের দিতে হবে ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা

দেশের ১৯ সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেবে। এতে ১০০ নম্বরের এমসিকিউ প্রশ্নপত্রে পরীক্ষা হবে। শনিবার (১৯ ডিসেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষার মান বণ্টন ও পরীক্ষা পদ্ধতিসহ এ সংক্রান্ত অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী বিভাগ পরিবর্তনের জন্য আলাদা ইউনিট না থাকলেও বিজ্ঞান ইউনিটের জন্য বাংলা, ইংরেজি ও আইসিটির বিষয়ে প্রশ্ন থাকবে।

এই প্রসঙ্গে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেন, ‘আমরা ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা নেবো। কোনো লিখিত পরীক্ষা থাকবে না। এছাড়া আমাদের আগের সিদ্ধান্ত ছিল ৩ ইউনিটে ভর্তি পরীক্ষা নেবো। সেই সিদ্ধান্ত বহাল থাকছে।’

যবিপ্রবি উপাচার্য আরও বলেন, ‘গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা কমিটি শুধু পরীক্ষাটা নেবে। পরীক্ষার ফল দেওয়ার পর কোন বিশ্ববিদ্যালয় কিভাবে ভর্তি নেবে, সেটা তাদের ব্যাপার।’ এসএসসি-এইচএসসির জিপিএ-এর কত মার্ক যোগ করা হবে, গ্রুপ পরিবতর্ন ইত্যাদি সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ওপরে নির্ভর করবে বলেও তিনি জানান। / রাই

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ