শিক্ষা

রোল নম্বরের পরিবর্তে আইডি নম্বর দেয়ার নির্দেশনা

রোল নম্বরের পরিবর্তে আইডি নম্বর দেয়ার নির্দেশনা
রোল নম্বরের পরিবর্তে আইডি নম্বর দেয়ার নির্দেশনা

মাধ্যমিক স্কুলের ছাত্র-ছাত্রীদের রোল নম্বরের পরিবর্তে আইডি নম্বর দেয়ার নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

সোমবার (৪ জানুয়ারি) মাউশির মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক স্বাক্ষরিত এ নির্দেশনা জারি করা হয়।

এই নির্দেশনা সারা দেশের মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, থানা শিক্ষা অফিসার, জেলা শিক্ষা অফিসার ও মাউশির আঞ্চলিক উপ-পরিচালকদের কাছে পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, করোনা মহামারির কারনে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রাতিষ্ঠানিক বার্ষিক পরীক্ষা গ্রহণ সম্ভব হয়নি। তবে এসব শিক্ষার্থীর অ্যাসাইনমেন্টভিত্তিক মূল্যায়ন সম্পন্ন হয়েছে। এ মূল্যায়নের ভিত্তিতে রোল নম্বর প্রদান যথাযথ হবে কি-না তা নিয়ে শিক্ষার্থী-অভিভাবকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। এছাড়া রোল নম্বর প্রথা শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দ্বিতা তৈরি করে যা গুণগত শিক্ষা অর্জনে অন্তরায় হয়ে দাঁড়ায়। তাই রোল নম্বর প্রথার পরিবর্তে আইডি নম্বর ব্যবহার অনুকূল পরিবেশ তৈরি করবে। আইডি প্রদানের ক্ষেত্রে দুটি পদ্ধতির সুপারিশ করেছে মাউশি। একটি দৈবচয়ন পদ্ধতিতে, অপরটি শিক্ষার্থীর নামের বানানের বর্ণ ক্রমানুসারে (অ্যালফাবেটিক অর্ডার) আইডি প্রদান করা যায়।

এর আগে গত মঙ্গলবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী দীপু মনি রোল নম্বরের পরিবর্তে আইডি দেওয়ার কথা জানান। / বার্তা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ফয়সাল আহমেদ এর নতুন বই ‘মুক্তিযুদ্ধে নদী’

রাহিতুল ইসলামের উপন্যাস ‘বদলে দেওয়ার গান’

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

২০২৩ সালে এসএসসি-এইচএসসি পরীক্ষা সব বিষয়ে

ভারতের ইন্দিরা গান্ধী স্বর্ণপদক পেলেন এম মিরাজ হোসেন

এসএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

শিক্ষা প্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে মাউশি

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ